শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নড়াইলের কালিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ডিজেল ও অকটেন উদ্ধার

উজ্জ্বল রায়, নড়াইল থেকে:   |   শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নড়াইলের কালিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ডিজেল ও অকটেন উদ্ধার
৮২

নড়াইলের কালিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ডিজেল ও অকটেন উদ্ধার। নড়াইলের কালিয়া থানার ওসি ইদ্রিস আলী বলেন, নড়াইল জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আল মামুন শিকদার’র কঠোর নির্দেশে জ্বালানি তেলের অবৈধ মজুদকারী ও অধিক মূল্যে বিক্রয়কারীদের বিরুদ্ধে কালিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে কিলো ৩ ডিউটিতে নিয়োজিত এএসআই/নিঃ মোড়ল আব্দুল্লাহ আল মামুন গোপন সংবাদের ভিতিতে হয়ে সঙ্গীয় ফোর্সসহ নওয়াগ্রামের মোঃ পাভেল শেখ( ৩০) পিতা মৃত একিম শেখের বসতবাড়িতে মজুদ কৃত ২০০ লিটার ডিজেল ও ২০০ লিটার অকটেন দুইটি ব্যারেলে থাকা অবস্থায় উদ্ধার করে আমাকে জানালে আমি ও উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ জান্নাতুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই।

ঘটনার সত্যতা পাওয়ায় মজুদকারীকে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০০০/- টাকা অর্থদন্ড ও ৪০০ লিটার জ্বালানি তেল জব্দ করে কালিয়া পেট্রোল পাম্পে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি জন্য দেওয়া হয়। বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা হবে বলে ইউএনও জানান।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com