শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নড়াইলের চাঁদপুর গ্রামে থেকে ভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল:   |   রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নড়াইলের চাঁদপুর গ্রামে থেকে ভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
৬৩

নড়াইলে ঘর থেকে ভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার। নড়াইল সদর উপজেলায় জাহাঙ্গীর হোসেন সানা (৫৫) নামে এক ভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর তার ব্যবহৃত ভ্যানটি নিয়ে গেছে দুর্বৃত্তরা।

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার চাঁদপুর গ্রামের আবুল কালাম আজাদের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জাহাঙ্গীর সানা যশোরের মণিরামপুর উপজেলার চালুয়াহাটি গ্রামের নয়েজ সানার ছেলে। তিনি পেশায় একজন ভ্যান চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর হোসেন সানা প্রায় ১৫ বছর আগে নড়াইল সদর উপজেলায় আসেন। গত এক বছর ধরে তিনি চাঁদপুর গ্রামের আবুল কালাম আজাদের বাড়ি দেখাশোনা করতেন এবং সেখানে একাই বসবাস করতেন। প্রতিদিনের মতো ভ্যান চালিয়ে শনিবার রাতে তিনি বাড়িতে ফেরেন। রোববার বেলা ১১টার দিকে স্থানীয়রা জাহাঙ্গীরের ঘরের দরজা খোলা দেখে তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের ভেতরে গিয়ে তারা জাহাঙ্গীরের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে দুপুরের দিকে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহত জাহাঙ্গীরের স্ত্রী বিউটি বেগম বলেন, ‘গত দুইদিন ধরে মান-অভিমানের কারণে তার সাথে আমার যোগাযোগ ছিল না। খবর পেয়ে এসে দেখি তাকে হত্যা করে ভ্যানটি নিয়ে যাওয়া হয়েছে। যারা আমার স্বামীকে হত্যা করেছে, আমি তাদের কঠোর বিচার চাই।’

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com