শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নড়াইলের নবাগত পুলিশ সুপার (এসপি) মোঃ রবিউল ইসলামের যোগদান

উজ্জ্বল রায়, নড়াইল:   |   বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নড়াইলের নবাগত পুলিশ সুপার (এসপি) মোঃ রবিউল ইসলামের যোগদান
১১

নড়াইল জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে মোঃ রবিউল ইসলাম বুধবার নড়াইলে যোগদান করেছেন।

জানা যায়, মোঃ রবিউল ইসলাম ২০০৬ সালে ২৫তম বিসিএস পুলিশ ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হন। এরপর তিনি তিন বছর র‌্যাবে দায়িত্ব পালন করেন। পরে বরিশাল সদরের সার্কেলে এএসপি হিসেবে দুই বছর দায়িত্বে ছিলেন। মোঃ রবিউল ইসলাম দুইবার আফ্রিকার মুসলিম দেশ সুদানে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে কাজ করেছেন (২০১৩-১৪ ও ২০১৭-১৮)। জেলা পুলিশ সুপার হিসেবে এটি তার প্রথম দায়িত্ব।
শিক্ষাজীবনে তিনি ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ২০০২ সালে কৃষি অনুষদ থেকে স্নাতক এবং ২০০৪ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
নবাগত পুলিশ সুপার দায়িত্ব গ্রহণের প্রথম প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই দায়িত্ব অনেক চ্যালেঞ্জিং। আমি এই চ্যালেঞ্জ নিয়েই কাজ করতে চাই। আশা করি নড়াইল জেলার আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবো।

নতুন কর্মস্থল সম্পর্কে তিনি আরও বলেন, “নড়াইল একটি ঐতিহ্যবাহী জেলা। এখানে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস.এম. সুলতান, উদয় শংকর, রবি শংকর, চারন কবি বিজয় সরকার, নিহার রণজন গুপ্ত এবং চিত্রা নদীর নাম জড়িয়ে রয়েছে। শুনেছি এখানকার মানুষরা খুব কালচারাল। তাদের সঙ্গে কাজ করতে হয়ত ভালো লাগবে। আশা করি নড়াইলের জন্য কিছু ভালো করতে পারবো।”

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com