শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নড়াইলের নড়াগাতীতে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ৪ অতিরিক্ত পুলিশ মোতায়েন

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল:   |   মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নড়াইলের নড়াগাতীতে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ৪ অতিরিক্ত পুলিশ মোতায়েন
১৭

নড়াইলে নড়াগাতীতে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ৪ নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানায় আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের সংঘর্ষে ইমদাদুল শেখ (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৪ জন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কালিয়া উপজেলার নড়াগাতী থানার যোগানিয়া বাজারের আমতলা মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ইমদাদুল শেখ উপজেলার নড়াগাতী থানার ডুমুরিয়া গ্রামের মো. সিরাজুল শেখের ছেলে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার নড়াগাতী থানার বাঐসোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চুন্নু শেখ পক্ষের সঙ্গে একই এলাকার নূর শিকদার পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জেরে সোমবার সন্ধ্যায় যোগানিয়া বাজারের আমতলা মোড়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এসময় ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই ইমদাদুল শেখ নামে এক যুবক মারা যান। এছাড়া সংঘর্ষে অন্তত ৪ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। ঘটনার পর ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

নড়াগাতী থানা পুলিশের ওসি মো.আশিকুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com