শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নড়াইলের লোহাগড়ায় নাশকতা মামলায় যুবলীগ নেতা উকিল মোল্লা গ্রেপ্তার

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:   |   শনিবার, ১৯ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নড়াইলের লোহাগড়ায় নাশকতা মামলায় যুবলীগ নেতা উকিল মোল্লা গ্রেপ্তার
১৩

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন যুবলীগের নেতা মো:উকিল মোল্লা কে নাশকতা মামলায় আটক করেছে লোহাগড়া থানা পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শুক্রবার (১৮জুলাই) শুক্রবার রাতে অভিযান চালিয়ে উকিল মোল্লা কে লুটিয়া গ্রাম থেকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত উকিল মোল্লা লুটিয়া গ্রামের দুলাল মোল্লার ছেলে, সূত্রে জানা গেছে উকিল মোল্লা দিঘলিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করতেন। বিগত সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচী পথসভা হতো ইউনিয়নে উকিল মোল্লার নেতৃত্বে। এছাড়াও উকিল মোল্লার বিরুদ্ধে লোহাগড়া থানায় হত্যা,নাশকতা মামলা সহ ৬ টা মামলা রয়েছে।

নাম প্রকাশ্য অনিচ্ছুক লুটিয়া গ্রামের কয়েকজন জানান এই উকিল মোল্লা বিগত আওয়ামী লীগের আমলে তার এলাকার মেম্বার ফিরোজ ও তার ভাই যুবলীগ নেতা সাগর শেখের ছায়াতলে থেকে বিভিন্ন অপকর্ম করে বেড়াতেন। ভয়ে এলাকার মানুষ মুখ খুলতে পারতেন না, এবিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: শরিফুল ইসলাম, উকিল মোল্লাকে আটকের বিষয় নিশ্চিত করে বলেন আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com