শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নড়াইলে অসুস্থ হয়ে হত্যা মামলার হাজতীর কারাগারে মৃত্যু

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল   |   শনিবার, ২৩ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নড়াইলে অসুস্থ হয়ে হত্যা মামলার হাজতীর কারাগারে  মৃত্যু
১৩

নড়াইলে অসুস্থ হয়ে হত্যা মামলার হাজতীর কারাগারে মৃত্যু। নড়াইলে অসুস্থ হয়ে হত্যা মামলায় কারাগারে থাকা আসামি হুমায়ুন শেখ (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে অসুস্থ অবস্থায় কারাগার থেকে তাকে নড়াইল জেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক অলোক কুমার বাগচী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত হুমায়ুন শেখ কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের মৃত খেলাফত শেখের ছেলে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নড়াইল জেলা কারাগারে থাকা হুমায়ুন শেখ নামে ওই ব্যক্তি কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের ফরিদ হত্যা মামলার ৮ নম্বর এজাহারনামীয় আসামি। তিনি গত ২ মাস যাবৎ জেলা কারাগারে ছিলেন। সেখানে গত ৪/৫ দিন যাবৎ জ্বরে ভুগছিলেন।

শুক্রবার মধ্যরাতে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে কারাগার কর্তৃপক্ষ তাকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক অলোক কুমার বাগচী তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তি মারা গেছেন। এ বিষয়ে নড়াইল জেলা কারাগারের জেলার মো.আমিরুল ইসলাম বলেন, গত ৪/৫ দিন যাবৎ ওই ব্যক্তি জ্বরে ভুগছিলেন, শুক্রবার রাতে বেশি অসুস্থ হন, পরে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com