শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নড়াইলে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:   |   শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নড়াইলে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি  সংঘর্ষে যুবক নিহত
৫৯

নড়াইলে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত। নড়াইল সদর উপজেলায় যশোর-কালনা মহাসড়কে কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক অন্তু শেখ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার যশোর-কালনা মহাসড়কের বুড়িখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত অন্তু শেখ গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার বেলতলা বালিয়াডাঙ্গা গ্রামের শহিদ শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও ঘটনাস্থলে থাকা নিহতের ছোট ভাই জানান, অন্তু শেখ নামে ওই যুবক নিজ বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার বেলতলা বালিয়াডাঙ্গা থেকে শুক্রবার সকালে নড়াইল সদর উপজেলার মাইজপাড়া পশুর হাটে গরু কেনা-বেচা করতে যান। গরু কেনা-বেচা শেষে এদিন বিকেলে মোটরসাইকেল যোগে মাইজপাড়া থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। প্রতিমধ্যে যশোর-কালনা মহাসড়কের বুড়িখালি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যান এর সাথে অন্তুর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলটি কাভার্ড ভ্যানের নিচে চলে যায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী ঢাকা মেইলকে বলেন, কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি হেফাজতে নেয়া হয়। কাভার্ডভ্যানটি জব্দ হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com