শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নড়াইলে ট্রলির ধাক্কায় শিশু নিহত 

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল:   |   রবিবার, ০৮ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নড়াইলে ট্রলির ধাক্কায় শিশু নিহত 
৭১

নড়াইলে ট্রলির ধাক্কায় শিশু নিহত।

নড়াইলের কালিয়া উপজেলায় ট্রলির ধাক্কায় লিমন নামে তিন বছরের এক শিশু নিহত হয়েছে।
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, রোববার (৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের কালডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

লিমন ওই গ্রামের কৃষক ইকরামুল ফকিরের ছেলে। দুই ছেলের মধ্যে নিহত লিমন ইকরামুলের ছোট সন্তান।
নিহতের স্বজনরা জানান, রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের কালডাঙ্গা গ্রামের সড়ক দিয়ে একটি ট্রলি যাচ্ছিল। এসময় রাস্তায় থাকা শিশু লিমনকে ধাক্কা দেয় ট্রলিটি। এসময় লিমনের মাথা, নাক, পাসহ শরীরের একাধিক জায়গায় আঘাত লেগে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোহেল আলম জানান, আইনগত প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com