শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নড়াইলে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:   |   সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নড়াইলে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত
৪৫

নড়াইলে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত। নড়াইল সদর উপজেলায় কালনা-যশোর মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক মো. নজরুল মুন্সি (৫০) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার যশোর-কালনা মহাসড়কের নাকসী মাদরাসা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে এদিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় খুলনার একটি হাসপাতালে তিনি মারা যান। নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন। মো. নজরুল মুন্সি সদর উপজেলার ভওয়াখালি গ্রামের মৃত গনি মুন্সির ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকেলের দিকে নজরুল মুন্সি নামে ওই ব্যক্তি মোটরসাইকেল যোগে কালনা-যশোর মহাসড়ক দিয়ে নাকসী মাদরাসা থেকে নড়াইল শহরে ফিরছিলেন।

এসময় পেছন দিক থেকে আসা এক বাস তার মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। যেখানে চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরিু বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা নেওয়ার পরামর্শ দেন। পরবর্তীতে তাকে খুলনা সিটি মেডিকেলে নিয়ে গেলে সন্ধ্যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ওসি শেখ সেকেন্দার আলী বলেন, দুর্ঘটনার বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনায় আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে অবগত হয়েছি। এ ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com