উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল: | মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | ২২ বার পঠিত | পড়ুন মিনিটে
নড়াইলে বোমাসদৃশ বস্তু উদ্ধার ও নসিমন চালক নিহত। নড়াইলের কালিয়া পৌরসভা এলাকায় গাছের গোড়ায় সাদা একটি ব্যাগের ভেতর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে যৌথবাহিনী।
এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত প্রায় ১১টার দিকে পৌরসভার ছোট কালিয়ায় সালেহা বেগমের বাড়ির পাশ থেকে সন্দেহজনক ব্যাগটি উদ্ধার করা হয়।
কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে কালিয়া পৌরসভার ছোট কালিয়ার সালেহা বেগম নামে এক নারীর বাড়ির পাশে এক স্থানে একটি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে রাখেন। পরবর্তীতে ব্যাগের ভেতরে বোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে সতর্কতা অবলম্বন করা হয়। এদিকে, এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাদা ব্যাগের ভেতরে আসলে কী আছে তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়।
কালিয়া থানা পুলিশের ওসি ইদ্রিস আলী বলেন, বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার কার্যক্রম চলছে। উদ্ধার করা বস্তুটি প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা বিশেষজ্ঞদের মাধ্যমে যাচাই করা হচ্ছে। কে বা কারা ব্যাগটি সেখানে রেখে গেছে, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে। অপরদিকে
নড়াইলে সড়ক দুর্ঘটনায়
নসিমন চালক নিহত
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
নড়াইল সদর উপজেলার নড়াইল-মাগুরা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মো. ইমন মোল্যা (১৮) নামে এক নসিমন (ইঞ্জিনচালিত যান) চালক নিহত হয়েছেন।উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সোমবার (২৩ ফেব্রুয়ারি) ইফতারের আগমুহূর্তে উপজেলার হবখালী ইউনিয়নের হাড়িগড়া বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইমন ওই ইউনিয়নের নয়াবাড়ি গ্রামের মো. আমিনুর মোল্যার ছেলে।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের স্বজনরা জানান, ইমন মোল্যা বাড়ির পাশের বিলে ধানক্ষেতে সেচ দিতে গিয়েছিলেন। কাজ শেষ করে ইফতার করার জন্য নিজের নসিমন চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। পথে হাড়িগড়া বাসস্ট্যান্ডের মোড় ঘোরার সময় নসিমনটি উল্টে যায় এবং তিনি সেটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শরীফ মো. হাসান ফেরদৌস তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নড়াইল সদর থানার ওসি মো. ওলি মিয়া জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com