শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নড়াইলে সুলতান মঞ্চে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা বক্তব্যে রাখছেন এসপি রবিউল ইসলাম

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল   |   বুধবার, ১২ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নড়াইলে সুলতান মঞ্চে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা বক্তব্যে রাখছেন এসপি রবিউল ইসলাম
১১

নড়াইলে সুলতান মঞ্চে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা বক্তব্যে রাখছেন এসপি রবিউল ইসলাম। নড়াইল সদর থানায় সর্বস্তরের জনগণের সাথে জুয়া, সন্ত্রাস, মাদক ইভিটিজিং ও বাল্যবিবাহ বিরোধী” আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, (মন্গলবার ১১ নভেম্বর) বিকালে নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে সুলতানমঞ্চ, বাধাঁঘাট প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উক্ত সভায় উপস্থিত ছিলেন মোঃ রবিউল ইসলাম, পুলিশ সুপার, নড়াইল।

পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, নড়াইল ক্রীড়া, সংস্কৃতি ঐতিহ্যে সমৃদ্ধ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি জেলা। আপনারা যদি মারামারি, কাইজ্যা করেন, তবে ভবিষ্যত প্রজন্ম ধ্বংসের দিকে এগিয়ে যাবে। তিনি বলেন, আপনারা নতুন প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে না দিয়ে তাদের একটি সুন্দর ভবিষ্যৎ উপহার দিন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা আপনাদের পাশে রয়েছে। আমরা দুষ্টের দমন ও শিষ্টের লালন করতে চাই। কোন অন্যায়কারীকে ছাড় দেয়া হবে না। কেউ অন্যায় করলে তা আইনি প্রক্রিয়ায় শক্ত হস্তে দমন করা হবে। পুলিশ সুপার ব্যবসায়িকদের বলেন আপনারা সিসি ক্যামেরা স্থাপন করবেন ও রাতে পুলিশের সাথে সমন্বয় করে নাইট গার্ড(নৈশ প্রহরী) রেখে বাজারের নিরাপত্তা বৃদ্ধির জন্য অনুরোধ করেন। সাধারণ জনগণ যাতে নির্বিঘ্নে কেনা-কাটা করতে পারে এবং চুরি, ছিনতাই এর শিকার না হয় সেজন্য পুলিশের টহল জোরদার করা হয়েছে। শহরে ট্রাফিক জ্যাম কমানোর জন্য কিছু রুটে ডাইভারশন করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সকলকে সমভাবে আইনি সহায়তা দিবে, আপনারা থানায় আসুন, নির্ভয়ে পুলিশি সেবা গ্রহণ করুন। আমরা একটি শান্তিপূর্ণ সমাজে একসাথে চলতে চাই, আর কোন মারামারি হানাহানি নয়। তিনি সকলকে, জুয়া, সন্ত্রাস, মাদক. সাইবার ক্রাইম, বাল্যবিবাহ, নারী নির্যাতন, ইভটিজিং, ধর্মীয় উস্কানি, অপপ্রচার বা প্রোপাগাণ্ডা ছড়ানো, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট থেকে বিরত থাকাসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে সরে আসার জন্য আহবান করেন।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জনাব মোঃ রকিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নড়াইল, মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নড়াইল, মোঃ সাজেদুর ইসলাম, অফিসার ইনচার্জ, সদর থানা, নড়াইল, কামরুল ইসলাম, পুলিশ পরিদর্শক (টিআই অ্যাডমিন) ট্রাফিক বিভাগ, নড়াইল, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, নড়াইল জেলা রূপগঞ্জ শিল্প, বণিক সমিতি ও অন্যান্য ব্যবসায়িক, নড়াইল জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com