কামরুজ্জামান হেলাল যুক্তরাষ্ট্র প্রতিনিধি | সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | ৬৭ বার পঠিত | পড়ুন মিনিটে
যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের ওয়ারেন সিটির স্পাইসি 21 রেষ্টুরেন্টে রোববার সন্ধ্যায় পঞ্চম খন্ড আঙ্গুরা অ্যাসোসিয়েশন অফ মিশিগানের ফ্যমিলি গেট টুগেদার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাহতাবুর রহমান টিপু।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কামাল হোসেন (জালাল) অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহতাবুর রহমান টিপু আরো উপস্থিত ছিলেন নুরুল ইসলাম (নুরু), বাবুল রহমান সহ পঞ্চম খন্ড আঙ্গুরা বাসী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী জিল্লুর রহমান।
আয়োজকরা জানান এই ধরনের অনুষ্ঠান আয়োজনের মুল প্রতিপাদ্য বিষয় প্রবাসে নতুন প্রজন্মের সাথে বাংলাদেশের কৃষ্টি কালচার সম্পর্কে ধারণা দেওয়া। প্রবাসীদের এই মিলন মেলাতে উপস্থিত ছিলেন সকল বয়সের নারী পুরুষ সহ নতুন প্রজন্ম। আয়োজকরা জানান প্রতি বছরই বড় পরিসরে তারা এই ধরনের অনুষ্ঠান আয়োজন করবে। রাতের ডিনার শেষে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com