শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পটিয়ায় হত্যা, অস্ত্রবাজি ও সরকারী কাজে বাঁধা সৃষ্টি মামলার আসামি গ্রেফতার

ইসমাইল ইমন চট্টগ্রাম:   |   বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পটিয়ায় হত্যা, অস্ত্রবাজি ও সরকারী কাজে বাঁধা সৃষ্টি মামলার আসামি গ্রেফতার
১০

পটিয়া থানার হত্যা, অস্ত্র এবং সরকারি কাজে বাধা প্রদানসহ একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত এবং দুই বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী মাহবুব আলম’কে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার পটিয়া থানার মামলা নং-২০(৪)১৮, ধারাঃ-৩৩২/৩৫৩ পেনাল কোড ১৮৬০ মামলার ২ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী মাহবুব আলম প্রকাশ বাচা চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে ২৩ জুলাই বুধবার আনুমানিক ০৫:১০ মিনিটের সমৎ র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন ওয়াজেদীয়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মাহবুব আলম প্রকাশ বাচা (৩৫), পিতা-এয়াকুব নবী, সাং-দক্ষিণ খরন, থানা-পটিয়া, জেলা –চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

উল্ল্যখ্য যে, সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত মাহবুব আলম প্রকাশ বাচা এর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার পটিয়া এবং চন্দনাইশ থানায় অস্ত্র , মাদক এবং নাশকতা সংক্রান্তে ০৬টি মামলার তথ্য পাওয়া যায়।

গ্রেফতারকৃত আসামীকে পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার পটিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com