শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পটিয়ায় বিএনপি নেতার অত্যাচারে ভিটেমাটি ছাড়া এক পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনায় সংবাদ সম্মেলন

পটিয়া প্রতিনিধি :   |   শুক্রবার, ০১ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ১০৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পটিয়ায় বিএনপি নেতার অত্যাচারে ভিটেমাটি ছাড়া এক পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনায় সংবাদ সম্মেলন
১৩

চট্টগ্রামের পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নে বিএনপি নেতা মোকাম্মেল হক তালুকদার ও তার সহযোগীদের নির্যাতনের শিকার হয়ে দীর্ঘ এক বছর ধরে নিজ ভিটেমাটি থেকে উচ্ছেদ হয়ে রয়েছেন—এমন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক নির্যাতিত পরিবার।

শুক্রবার (১ আগস্ট) বিকেল ৫টায় পটিয়ার স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে তারা জীবনের নিরাপত্তা নিশ্চিত ও বসতভিটায় ফিরে যাওয়ার সুযোগ চেয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য লিজা আক্তার। তিনি বলেন, “প্রায় এক বছর আগে মোকাম্মেল ও তার লোকজন সশস্ত্র হামলা চালিয়ে আমাদের বাড়ি দখল করে নেয়। ঘর থেকে লুট করে নেয় নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও প্রয়োজনীয় আসবাবপত্র। প্রাণনাশের হুমকিতে আমরা এলাকা ছাড়তে বাধ্য হই। একাধিকবার প্রশাসনকে অবহিত করলেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।”

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, সন্ত্রাসীদের ভয়ে তাদের ছেলেমেয়েরা স্কুলে যেতেও পারছে না। পথে বের হলেই মোকাম্মেল গংয়ের হাতে লাঞ্ছিত হচ্ছে। এতে শিশুদের শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯ মামলার আসামি মোকাম্মেল হক তালুকদারের বিরুদ্ধে পটিয়া থানায় সম্প্রতি অপহরণ ও চাঁদাবাজির একটি মামলাও দায়ের হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডেজি আক্তার, শহিদুল হক, নূর নাহার বেগম, লিজা আক্তার ও রিজিয়া বেগমসহ ভুক্তভোগী পরিবারের অন্যান্য সদস্যরা।

তারা অবিলম্বে মোকাম্মেল হক তালুকদার ও তার সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং নিরাপত্তা নিশ্চিত করে নিজ বসতভিটায় ফেরার সুযোগ দিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com