আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ | মঙ্গলবার, ১৯ মে ২০২৬ | প্রিন্ট | ৩৮ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধায় পিকআপ-অটোরিকশার সংঘর্ষে ২জন নিহত হয়েছে। আহত হয়েছে নারী শিশুসহ ৪ জন।
আহতদের গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।মঙ্গলবার সকাল ১০টার দিকে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের কুমারপাড়া-ঠাকুরের দীঘি এলাকার দারিয়াপুর সড়কে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের আনালেরতাড়ি গ্রামের মাসুদুর রহমান দর্জির ছেলে আব্দুর রাজ্জাক রোস্তম (৩৩) এবং সুন্দরগঞ্জের শ্রীপুর ইউনিয়নের ছাতনাবাড়ি গ্রামের বাবু বাশারের ছেলে অটোরিক্সা চালক ফরিদ মিয়া (৪৭)। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানায়, কুমারপাড়া-ঠাকুরের দীঘি এলাকার দারিয়াপুর সড়কে সকাল ১০টার দিকে মুরগী পরিবহনের একটি পিকআপ ও ব্যাটারি চালিত যাত্রীবাহি অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে আব্দুর রাজ্জাক নামে একজন নিহত ও এক শিশু এবং নারীসহ ৪ জন আহত হয়। এসময় অটোরিক্সা ও পিকআপটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করায়। এরমধ্যে গুরুতর আহত ফরিদ মিয়াকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাদেরকে রংপুর হাসপাতালে রেফার্ড করেন।
এব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ শাহীনুর ইসলাম তালুকদার জানান, নিহতদের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং আহতদের জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘাতক পিকআপটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com