শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নগরীর ২১ নং জামালখান ওয়ার্ডে “ভালোবাসার ঈদ উপহার” বিতরণ

চট্টগ্রাম প্রতিনিধি   |   সোমবার, ২৫ মে ২০২৬   |   প্রিন্ট   |   ২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নগরীর ২১ নং জামালখান ওয়ার্ডে “ভালোবাসার ঈদ উপহার” বিতরণ
৪৫

চট্টগ্রাম মহানগরের সাবেক যুবদল নেতা, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি, ২১ নং জামালখান ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী বাবু রুবেল বড়ুয়ার উদ্যোগে আসকার দীঘির উত্তর পাড়, লিগ্যাল ফার্নিচার’র সামনে এ “ভালোবাসার ঈদ উপহার” বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আয়োজিত এই কর্মসূচিতে এলাকার মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

সাবেক ছাত্রদল নেতা খলিলুর রহমানের সঞ্চালনায় এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা সজল, সজীব, আশরাফ, ঐক্য ফ্রন্ট নেতা প্রীতম , যুবদল নেতা সুমন,মামুন,জনি,শাহাজাহান, প্রিন্স, গোলাপ খান,রানা, তাজউদ্দীন,কল্লোল,দীক্ষিত, তাপস, মিথুন, স্বরাজ,

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবু রুবেল বড়ুয়া, সম্মানিত ট্রাস্টি, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তিনি বলেন, ঈদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে এবং মানবিক দায়িত্ববোধ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবকরা এসময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com