শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পবিত্র রমজানে বাংলাদেশজুড়ে ১০ হাজার অসহায় পরিবারের পাশে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন

চট্টগ্রাম প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পবিত্র রমজানে বাংলাদেশজুড়ে ১০ হাজার অসহায় পরিবারের পাশে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন
৭৪

পবিত্র রমজান মাসে দুস্থ ও অসহায় জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন (ASHF) দেশব্যাপী খাদ্য বিতরণ কর্মসূচি শুরু করেছে।

গত ১১ মার্চ(বুধবার) থেকে শুরু হওয়া এই উদ্যোগের আওতায় সারা দেশে মোট ১০,০০০টি খাদ্য প্যাকেজ বিতরণ করা হচ্ছে।
এর মধ্যে ৬,০০০টি প্যাকেজ চট্টগ্রাম বিভাগের অসহায় পরিবারগুলোর মাঝে এবং বাকি ৪,০০০টি প্যাকেজ রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, সিলেট ও ঢাকা বিভাগের সুবিধাবঞ্চিত মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।
প্রতিটি প্যাকেজে রয়েছে ৮ কেজি চাল, ২ কেজি ডাল ও ২ লিটার সয়াবিন তেল, যা একটি পরিবারের রমজান মাসের মৌলিক খাদ্যচাহিদা পূরণে সহায়তা করবে। এই উদ্যোগের মাধ্যমে প্রায় ৬২ টন চাল, ১৫ টন ডাল এবং ১০ টন সয়াবিন তেল বিতরণ করা হচ্ছে।
ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ নাছির উদ্দিন দেশের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোকে ফাউন্ডেশনের অঙ্গীকার হিসাবে উল্লেখ করে বলেন, “আমরা বিশ্বাস করি, ক্ষুদ্রতম মানবিক সহায়তা ও সহমর্মিতার ধারাবাহিকতা সমাজে দীর্ঘস্থায়ী ইতিবাচক পরিবর্তন আনতে পারে।”
ফাউন্ডেশনের এই উদ্যোগ অসহায় পরিবারগুলোর জন্য এক গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করছে। আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন বিশ্বাস করে, মানবিক সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমেই একটি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com