শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পরিত্যক্ত ডাস্টবিন সংস্কার করলেন জবি ছাত্রদল নেতা শাহরিয়ার

জবি প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ১৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পরিত্যক্ত ডাস্টবিন সংস্কার করলেন জবি ছাত্রদল নেতা শাহরিয়ার
২০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ডাস্টবিনগুলো নিজ উদ্যোগে পরিষ্কার ও সংস্কার করেছেন শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) তিনি সংস্কার সরঞ্জামের মাধ্যমে নিজ হাতে কাজ সম্পন্ন করেন। এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, সদস্য সচিব শামসুল আরেফিনসহ অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

শাহরিয়ার হোসেন বলেন, ‘ডাস্টবিনগুলো দীর্ঘদিন ধরে নষ্ট থাকায় শিক্ষার্থীরা যেখানে-সেখানে ময়লা ফেলতে বাধ্য হচ্ছিল। এতে একদিকে যেমন সৌন্দর্যহানী ঘটছিল, অন্যদিকে পরিবেশও ছিল দুর্গন্ধময়। ক্যাম্পাসের সৌন্দর্য রক্ষা ও শিক্ষার্থীদের সুবিধার্থে এগুলো সংস্কার ও পরিষ্কার করেছি, যাতে সবাই সঠিকভাবে ব্যবহার করতে পারে।’

ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, ‘ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে কাজ করেছে। আমাদের রাজনীতি বক্তৃতা ও মিছিলের মধ্যেই সীমাবদ্ধ নয় ক্যাম্পাসের পরিবেশের প্রতিও আমাদের দায়বদ্ধতা আছে।’

ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘আমরা চাই শিক্ষার্থীরা পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশে পড়াশোনা করুক। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে যেন তারা স্বস্তি অনুভব করে, সেটাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com