| মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | ৫৮ বার পঠিত | পড়ুন মিনিটে
পরিবেশ সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজী ফার্মস-এর সহযোগিতায় এবং জাগরণ ফাউন্ডেশন ও পরিবেশ অধিদপ্তর, ভোলার যৌথ উদ্যোগে ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে “পচনশীল ও অপচনশীল” বর্জ্য পৃথকীকরণের জন্য ডাস্টবিন বিতরণ করা হয়েছে।
এ কার্যক্রমের মাধ্যমে হাসপাতাল প্রাঙ্গণে পরিচ্ছন্নতা বৃদ্ধি, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন এবং পরিবেশবান্ধব আচরণ নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ভবিষ্যতেও ভোলার বিভিন্ন প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে পরিবেশবান্ধব উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্ট জাগরণ ফাউন্ডেশনের দায়িত্বশীলরা।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মোঃ তোতা মিয়া, সদর হাসপাতালের তত্বাবধায়ক এবং জাগরন ফাউন্ডেশনের দায়িত্বশীল সদস্যগণ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com