শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে কাজ করছে পুলিশ- বললেন আরএমপি কমিশনার

মেহেদী হাসান:   |   বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে কাজ করছে পুলিশ- বললেন আরএমপি কমিশনার

আজ ২৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বেলা ১১ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এই সময় রাজশাহীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন মেট্রোপলিটন পুলিশে সদ্য যোগদানকৃত কমিশনার আবু সুফিয়ান।মতবিনিময় সভায় পুলিশ কমিশনার আবু সুফিয়ান বলেন, বর্তমান প্রেক্ষাপটে পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে কাজ করছে পুলিশ।

রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে রাখতে পুলিশি কার্যক্রম গতিশীলও করা হয়েছে। একই সঙ্গে আনুষাঙ্গিক সুযোগ-সুবিধা বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বিগত পাঁচ আগস্ট এর ঘটনার সাথে জড়িত চিহ্নিত অপরাধীদের সনাক্তকরণের কাজ চলছে। ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেপ্তার অভিযান জোরদার করা হয়েছে। সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

নগরীর আইন শৃঙ্খলা রক্ষার্থে ক্লোজ সার্কিট ক্যামেরা ও সাইবার ক্রাইম ইউনিট চালু করার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে উল্লেখ করেন সদ্য যোগদানকৃত পুলিশ কমিশনার আবু সুফিয়ান। এসময় সাংবাদিকদের পক্ষ থেকে বিভিন্ন প্রশ্ন করা হয়। প্রতিটি প্রশ্নের উত্তর ও পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আলোচনা করেন তিনি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com