শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পর্তুগাল বাংলাদেশ দূতাবাসের আয়োজনে বাংলা বর্ষবরন ১৪৩২ অনুষ্ঠিত।

রনি মোহাম্মদ   |   সোমবার, ২৮ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ১০০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পর্তুগাল বাংলাদেশ দূতাবাসের আয়োজনে বাংলা বর্ষবরন ১৪৩২ অনুষ্ঠিত।
১১

“প্রবাসের বুকে উৎসবের আল্পনায় রাঙ্গিয়ে তুলুক অনাগত সব সম্ভাবনা” এই শ্লোগানের সাথে লোকজ সুরের আবহের মধ্য দিয়ে পর্তুগালের রাজধানী লিসবনের বাংলাদেশ দূতাবাসের আয়োজনে ১৪ বৈশাখ (২৭ এপ্রিল) পালিত হলো বৈশাখী বরণ উৎসব ১৪৩২ ও বৈশাখী মেলা। স্থানীয় সময় রবিবার সকাল ১১টায় দূতাবাস প্রাঙ্গনে আয়োজন করা হয় বৈশাখী উৎসব ও মেলা। বর্ষবরন অনুষ্ঠানে দূতাবাসে আগত প্রবাসীদেরকে স্বাগত জানান দূতাবাসের প্রধান এস এম গোলাম সারোয়ার, চার্জ ডি’অ্যাফেয়ার্স মিসেস লায়লা মুনতাজেরী দীনা ও দূতাবাস কর্মকর্তাবৃন্দ।

রাষ্টদূত ড. মাহফুজুল হকের শুভেচছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এর পর বৈশাখি মেলার ঐতিহ্যবাহী দেশীয় বর্তা, পান্তা ভাত, ইলিশ ভাজা, চটপটি, ফুসকা, ঝালমুড়ি সহ হরেক রকমের দেশীয় খাবারের পাশাপাশি নানান ধরনের মিষ্টান্ন ও দেশীয় পিঠার ২০টির ও বেশী স্টল পরিদর্শন করেন রাষ্ট্রদূত। দিন ব্যাপি দূতাবাস প্রাঙ্গনের বর্ষবরণ অনুষ্ঠানে শিশুদের চকলেট দৌড়, বিস্কুট খেলা, কুইচ প্রতিযোগিতা, ছড়া, পুরুষদের বল নিক্ষেপ, মহিলাদের বালিশ খেলা, প্রবাসী শিল্পীদের নৃত্য পরিবেশন এবং স্হানীয় ব্যান্ড দলের সংগীত অনুষ্ঠানসহ দিনব্যাপী ছিল জমকালো আয়োজন।

অনুষ্ঠানে পর্তুগালের অন্তত পাঁচ শতাধিক পরিবারসহ সহস্রাধিক প্রবাসী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা প্রবাসীগন জানান, পর্তুগালে বাংলাদেশী কমিউনিটি দিন দিন বড় হলেও দূতাবাসের আয়োজনে প্রবাসীদের অংশগ্রহণমূলক এমন বর্ষবরণ অনুষ্ঠান আগে হয়নি। আজকে সবাই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাহাই প্রমাণ করছে বলে জানান। দিন ব্যাপি পরিবার-পরিজন নিয়ে নাচ, গান, খেলা, পিঠা-পায়েশ, ফটোসেশন আর সেলফিতে বাংলা নববর্ষকে ঘিরে পুরনো দুঃখ-গ্লানিকে ভুলে নতুন বছরকে স্বাগত জানিয়েছে পর্তুগাল প্রবাসী বাংলাদেশিরা। এতে অংশনেয় পর্তুগাল প্রবাসী এবং বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ নানান বয়সের প্রবাসী বাংলাদেশিগন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com