শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পলাশবাড়ীতে “খেলার জগৎ আনন্দ আয়োজন ২০২৫” অনুষ্ঠিত

পাপুল সরকার গাইবান্ধা (পলাশবাড়ী):   |   রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পলাশবাড়ীতে “খেলার জগৎ আনন্দ আয়োজন ২০২৫” অনুষ্ঠিত
২২

গাইবান্ধার পলাশবাড়ীতে খেলার জগৎ মডেল বাস্তবায়ন কার্যক্রমকে আরও কার্যকর ও প্রাণবন্ত করতে অনুষ্ঠিত হয়েছে “খেলার জগৎ আনন্দ আয়োজন ২০২৫”। রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আঞ্জুমান আরা গুলেনুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাহামুদুর হাসান ও মামুন অর রশীদ ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুর মানসিক, সামাজিক ও আবেগীয় বিকাশে খেলাভিত্তিক শিখন কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘খেলার জগৎ’ মডেলের মাধ্যমে শিশুরা আনন্দের সঙ্গে শিখছে, যা তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের জন্য শক্ত ভিত্তি তৈরি করবে।

খেলার জগৎ কার্যক্রমটি আয়োজন করে অ্যাডভোকেসি ফর প্লে, আর্লি লার্নিং অ্যান্ড সোশিও-ইমোশনাল ডেভেলোপমেন্ট ইন বাংলাদেশ এবং বাস্তবায়ন করছে ব্র্যাক শিক্ষা কর্মসূচি। এ কার্যক্রমে কারিগরি সহযোগিতা প্রদান করছে ব্র্যাক শিক্ষা উন্নয়ন ইন্সটিটিউট (ব্র্যাক আইইডি)।

উল্লেখ্য, বাংলাদেশে বর্তমানে ৮ হাজার ২১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকার দুই বছর মেয়াদি প্রাক-প্রাথমিক কার্যক্রম চালু করেছে। এর মধ্যে গাইবান্ধা জেলায় ১২১টি বিদ্যালয়ে এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। গাইবান্ধা জেলার তিনটি উপজেলায় মোট ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘খেলার জগৎ’ কার্যক্রম চলমান রয়েছে। পাঁচ বছরের নিচে এবং চার বছরের বেশি বয়সী শিশুরাই এই খেলার জগৎ শিখন কার্যক্রমে অংশগ্রহণ করছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক শিক্ষা কর্মসূচি পরিচালিত খেলার জগৎ-এর জেলা ব্যবস্থাপক নাজমুল করিম শিমুল, খেলার জগৎ কার্যক্রমে যুক্ত ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০ জন প্রধান শিক্ষক, শিখন প্রক্রিয়ায় যুক্ত শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা।

পুরো অনুষ্ঠানটি তত্ত্বাবধান করেন ফারজানা আক্তার রুপশী। আনন্দঘন পরিবেশে শিশুদের অংশগ্রহণ, খেলাধুলা ও শেখার নানা কার্যক্রমের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com