আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ | রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | ১০৭ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের ছোটশিমুলতলা একতা পান চাষী বাজার সমবায় সমিতির নির্বাচনকে ঘিরে দু’পক্ষের উত্তেজনা।
সংঘাতের আশঙ্কা দিলে আইন শৃংখলা বাহিনীর সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
২৯ ডিসেম্বর রোববার সকালের দিকে নির্বাচনের পক্ষে বিপক্ষে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন সমিতির পানচাষীরা। এ সময় একদল নির্বাচনের দাবী জানালে অপর দল নির্বাচন বন্ধের পক্ষে অবস্থান নেন।
এমন পরিস্থিততে নির্বাচনকে ঘিরে সংঘাত এড়াতে উপজেলা প্রশাসন, আইন শৃংখলা বাহিনী ও স্থানীয় সচেতন মহলের সিদ্ধান্তক্রমে নির্বাচন স্থগিত করা হয়।
কতা পান চাষী বাজার সমবায় সমিতির সদস্যরা দাবী করেন,সমিতির বৈধ সদস্যদের নিয়ে নির্বাচনের ব্যবস্থা করা হয়। কিন্তু একটি দখলদার গোষ্ঠী আইন কানুনের তোয়াক্কা না করে সমিতির সদস্য হওয়ার জন্য জামায়াতের রাজনীতিক পেশীশক্তি ব্যবহার করছেন এবং শান্তিপূর্ণ নির্বাচন বানচালের চেষ্টা করছেন।
অপরদিকে সমিতির সদস্য হওয়ার আগ্রহী পান চাষীরা ও স্থানীয় জামায়াত শিবিরের কর্মী সমর্থকগন দাবী করেন, বিগত আওয়ামী লীগ সরকারের দোসরদের নিয়ে একতা পানচাষী সমবায় সমিতি করে হাট পরিচালনা করা হয়। যেখানে প্রকৃত পানচাষীরা সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। আমরা পূনরায় সমিতিতে পানচাষীদের অন্তভুক্ত করার পর নির্বাচন চাই।
এদিকে নির্বাচনকে ঘিরে দুটি পক্ষের মাঝে উত্তেজনা ও সংঘাতময় পরিস্থিতির সমূহ সম্ভবনা থাকায় উপজেলা প্রশাসনের সিদ্ধান্তক্রমে নির্বাচন স্থগিত করেন একতা পানচাষী বাজার সমবায় সমিতির নির্বাচন কমিশন।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সাংবাদিকদের জানান, এ নির্বাচনকে ঘিরে যেহেতু দুটি পক্ষের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সেহেতু পরবর্তীতে উভয়পক্ষ,স্থানীয় রাজনৈতিক নেতাদের নিয়ে বসে আলোচনা করে নির্বাচন পরিচালনার ব্যবস্থা করা হবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com