শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পলাশবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে রাতের আধারে কৃষকের ধান নষ্ট করেছে প্রতিপক্ষ

মো:লিমন মিয়া   |   বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ১০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পলাশবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে রাতের আধারে কৃষকের ধান নষ্ট করেছে প্রতিপক্ষ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামে রাতের আঁধারে কৃষকের ধান নষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত ২৩ ফেব্রুয়ারী, ২৫ দিবাগত রাত বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটে। সরেজমিনে গিয়ে জানা যায়, একই গ্রামের প্রতিবেশী মোন্নাফের কাছ থেকে সাইফুল ইসলাম বাদশা দীর্ঘ ২৫ বছর আগে কবলা মুলে ৫০ শতাংশ জমির মালিকান প্রাপ্ত হন। যাহার মৌজা – দৌলতপুর, জেল নং-৫৫, দাগ নং- ৯৯১, পুরাতন নতুন দাগ নং-৫২৩, উক্ত নালিশী জমির উপর চলমান মামলার তিন বার রায়ও পেয়েছেন বাদশার পরিবার। উল্লেখ্য নালিশী জমির ক্রেতা – বিক্রেতা দুজনেরই মৃতুর পর তাদের পরিবারের মধ্যে জমির মালিকানা নিয়ে দ্বন্দ্ব চলে আসছিলো।

ক্রয় সুত্রে জমির মালিক আরিফুল ইসলাম জানান, “আমি বাড়ীতে না থাকার সুযোগে গত ২৩ শে ফেব্রুয়ারী দিবাগত রাতের আঁধারে একরামুল হকের ছেলে মোস্তাফিজুর রহমান (৪৫) আমার ৫০ শতাংশ জমির রোপন কৃত ধান রাতের আঁধারে নষ্ট করে ফেলেছে।” ক্রয়কৃত জমির ধান অন্যায় ভাবে নষ্ট করার দায়ে অভিযুক্ত মোস্তাফিজারের উপযুক্ত বিচার চেয়েছেন তিনি। এই খবর লেখার পূর্ব পর্যন্ত ক্ষতিগ্রস্ত আরিফুল ইসলাম পলাশবাড়ী থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com