শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পলাশবাড়ীতে স্কুল শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের উত্তাক্ত ও হয়রানির অভিযোগ!

লিমন মিয়া   |   বুধবার, ০৪ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পলাশবাড়ীতে স্কুল শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের উত্তাক্ত ও হয়রানির অভিযোগ!

গাইবান্ধার পলাশবাড়ী পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল ইসলাম বিএসসির বিরুদ্ধে ৭ ম শ্রেনীর প্রায় অর্ধশত ছাত্রীকে উত্তাক্ত ও হয়রানির অভিযোগ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে দাখিল করা হয়েছে। এ ঘটনায় ১ লা সেপ্টেম্বর রোববার উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বি এম নকিবুল হাসানকে আহবায়ক যথাক্রমে ,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বেলাল হোসেন ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার আলমগীর হোসেন সদস্য করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং তিন কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য নির্দেশ প্রদান করেছে।

অভিযোগে জানাযায় ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিএসসি শহিদুল ইসলাম প্রতি নিয়ত ৭ম শ্রেনীর ক্লাসে ঢুকে ছাত্রীদের বিভিন্ন ভাবে যৌন হয়রানির করে আসছিলো।একই ঘটনায় এর আগে ও তাকে বিদ্যালয় থেকে তাকে সাময়িক বহিষ্কার করেছিলো কর্তৃপক্ষ। কিন্তু সময়ের ব্যবধানে তিনি চাকুরীতে যোগদান করে একই কাজ চলমান রেখেছে বলে ভুক্তভোগী ছাত্রীরা জানায়। এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক শহিদুল ইসলাম বিএসসি’র সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ না করায় মতামত গ্রহণ করা সম্ভব হয় নি।

তবে ওই প্রধান শিক্ষক মাহবুবুল আলম মিল্টন অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন এ ব্যাপারে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উপজেলা একাডেমিক সুপার ভাইজার আলমগীর হোসেন বলেন তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিতে আমাকে সদস্য রাখা হয়েছে।আগামী ৩ সেপ্টেম্বর থেকে তদন্ত কার্যক্রম শুরু করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com