শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পলাশবাড়ীতে ৭টি অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৪২ লাখ টাকা জরিমানা

আনোয়ার হোসেন   |   বুধবার, ২৬ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পলাশবাড়ীতে ৭টি অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৪২ লাখ টাকা জরিমানা

গাইবান্ধার পলাশবাড়ীতে ৭টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৪২ লাখ টাকা জরিমানা আদায়সহ একটি ইটভাটার চিমনি গুড়িয়ে দেয়া হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত পলাশবাড়ী উপজেলার বিভিন্ন এলাকার ৭টি ইটভাটায় এ অভিযান পরিচালনা করে গাইবান্ধা জেলা পরিবেশ অধিদপ্তর। জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মুহাম্মদ হেদায়তেুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস রিলিজ সূত্রে জানা যায়, অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) আইন এর ৫ (২) ও ৮ (৩) ধারা লঙ্ঘণের অপরাধে এ অভিযান পরিচালনা করেন ঢাকা পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিজটেস্ট (সিনিয়র সহকারি সচিব) আব্দুল্লাহ-আল-মামুন।

এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক সহকারি পরিচালক মুহাম্মদ হেদায়তেুল ইসলাম ছাড়াও র্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বীত টীম উপস্থিত ছিলেন। জরিমানাকৃত ইটভাটা গুলো হলো মেসার্স এ.এফ.জে ব্রিকস্, মেসার্স চৌধুরী ব্রিকস্, মেসার্স এম.এম.বি ব্রিকস, মেসার্স হাজী ব্রিকস, মেসার্স বি.বি.এফ ব্রিকস, মেসার্স চৈতালী ব্রিকস ও মেসার্স জনতা ব্রিকস। প্রত্যেকভাটাকে ৬ লাখ টাকা করে মোট ৪২লক্ষ টাকা জরিমানা করে আদায় করা হয়। অপরদিকে; পলাশবাড়ীর পার্শ্ববর্তী সাদুল্লাপুর উপজেলার কুঞ্জমহিপুর এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মেসার্স এস.আর.বি ব্রিকস-এর চিমনি গুঁড়িয়ে দেয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com