শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পলাশবাড়ীর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে জামায়াত প্রতিনিধি দলের সাক্ষাৎ

আনোয়ার হোসেন   |   শনিবার, ২৪ মে ২০২৫   |   প্রিন্ট   |   ১৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পলাশবাড়ীর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে জামায়াত প্রতিনিধি দলের সাক্ষাৎ

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন উপজেলা জামায়াতের একটি প্রতিনিধি দল। গতকাল শনিবার (২৪ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলমের সাথে এই প্রতিনিধি দলটি সাক্ষাৎ করেন। এ প্রতিনিধি দলটির নেতৃত্বে ছিলেন, গাইবান্ধা-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পলাশবাড়ী উপজেলা জামায়াত আমীর আবু বক্কর সিদ্দিক, সেক্রেটারি মাওলানা সাখাওয়াত হোসেন, উপজেলা বায়তুলমাল সম্পাদক, শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা একরামুল হক, ওলামা বিভাগ সভাপতি আব্দুল মজিদ আকন্দ, উপজেলা পেশাজীবী পরিষদ সভাপতি ও শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দীন।

এ ছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা আদর্শ শিক্ষক পরিষদ সভাপতি ও সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু তালেব মাস্টার, উপজেলা তরবিয়াত সেক্রেটারী মাওলানা আব্দুল লতিফ তরফদার এবং পলাশবাড়ী পৌর জামায়াত সেক্রেটারি সাবেক সেনা সদস্য আইনুল হক। পলাশবাড়ী উপজেলা ছাত্রশিবিরের আদর্শ শাখার সভাপতি জুয়েল মাহমুদ রানা, উপজেলা পূর্ব থানা সভাপতি আল ইমরান হোসাইন ও উপজেলা থানা সেক্রেটারি মোজাহিদ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com