শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পলাশবাড়ী প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত

মোঃ লিমন মিয়া:   |   রবিবার, ০৩ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৬৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পলাশবাড়ী প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত
১০

গাইবান্ধার ঐতিহ্যবাহী পলাশবাড়ী প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচনে নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২রা নভেম্বর শনিবার সকাল ১১টায় প্রেসক্লাবের নিজস্ব ভবনে প্রধান নির্বাচন কমিশন নবিউল ইসলাম নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান।

নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,নির্বাচন কমিশন আর্দশ কলেজের প্রভাষক হামিদুল হক ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি শেখ রানা। এসময় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম,দপ্তর সম্পাদক শাহারুল ইসলাম,সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদসহ অনেকেই।

উল্লেখ্য,গত ২১শে অক্টোবর পলাশবাড়ী প্রেসক্লাবে ২০২৫-২০২৭ ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সাপ্তাহিক অনড় পত্রিকার সম্পাদক ও বিএনপির সাবেক সভাপতি শাহ আলম সরকার সভাপতি,পাপুল সরকার সাধারণ সম্পাদক,মো. আব্দুল মতিন সাংগঠনিক সম্পাদক,আশরাফুজ্জামান সরকার সহ-সভাপতি,হাসিবুর রহমান স্বপন যুগ্ম সাধারণ সম্পাদক,হামিদুল হক মন্ডল অর্থ সম্পাদক,মিলন মন্ডল দপ্তর সম্পাদক,সাংস্কৃতিক ও সাহিত্য বিষয়ক সম্পাদক বিদুষ রায়,ধর্মীয় সম্পাদক আশরাফুজ্জামান শাহিন,কার্যকরী সদস্য মতিয়ার রহমান লাভলু ও এ্যাড. আবেদুর রহমান সবুজ নির্বাচত গোপন ব্যালট ভোটের মাধ্যমে নির্বাচিত হন।।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com