শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পলাশবাড়ীতে ওএমএস এর আটা বিক্রি,খুশি নিম্নআয়ের পরিবারগুলো

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ-   |   মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পলাশবাড়ীতে ওএমএস এর আটা বিক্রি,খুশি নিম্নআয়ের পরিবারগুলো

গাইবান্ধার পলাশবাড়ীতে সরকারি নির্ধারিত দামে সাধারণ মানুষের মাঝে আটা বিক্রয়ের কার্যক্রম চলমান রয়েছে তাতে করে খুশি নিম্নআয়ের ও খেটে খাওয়া সাধারণ মানুষ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯ টা হতে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত স্থানীয় পৌরসভার জামালপুর গ্রাম খাজার চাতালের সামনে শফিকুল ইসলাম পিয়ারা এন্টারপ্রাইজ নামে ওএমএস ডিলারের মাধ্যমে জন প্রতি ৫ কেজি করে আটা সরকার নির্ধারিত ২৪ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।

সরকার ন্যায্যমূল্যে খাদ্যপণ্য মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তারই অংশ হিসেবে ওএমএস ডিলারের মাধ্যমে জনপ্রতি ৫ কেজি করে ২৪ টাকা দরে আটা বিক্রয় করছেন। সাধারণ মানুষ যাতে ন্যায্যমূল্যে আটা কিনতে পারে। এ ব্যাপারে স্থানীয় প্রশাসন নিয়মিত তদারকি করছেন।

উল্লেখ্য,পলাশবাড়ী পৌরসভার ৬ টি পয়েন্টে ডিলার প্রতি ৫০০ কেজি করে আটা বিক্রি করতে পারবেন। প্রতিদিন নির্দিষ্ট সময় পর্যন্ত নির্ধারিত পরিমাণ আটা বিক্রি করা হবে এবং যে কেউ লাইনে দাঁড়িয়ে ২৪ টাকা দরে ভোক্তাপ্রতি ৫ কেজি করে আটা ক্রয় করতে পারবেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com