আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ | বুধবার, ১৩ আগস্ট ২০২৫ | প্রিন্ট | ৮৯ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধার পলাশবাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দরিদ্র অসহায় মানুষের মাঝে ঢেউটিনসহ আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বর হতে এসব ঢেউটিনসহ আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম। গাইবান্ধার পলাশবাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দরিদ্র অসহায় ৯৩জন মানুষের মাঝে ঢেউটিন এবং আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুস সালামসহ অন্যান্যরা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্র জানায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ২০২৪-২৫ অর্থ বছরের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক এ উপজেলায় বিভিন্ন সময়ে অগ্নিকান্ড, কাল বৈশাখীঝড়, অতিবৃষ্টিসহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ-অসহায় পরিবারকে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে বিনামূল্যে গৃহনির্মাণ নিমিত্তে প্রতি পরিবারকে এক বান্ডিল ঢেউটিন এবং গৃহনির্মাণ বাবদ ৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com