শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পল্টন থানায় আওয়ামী সরকারের দায়ের মিথ্যা নাশকতা মামলায় শহিদুল ইসলাম বাবুলের সাজার প্রতিবাদে  চরভদ্রাসন  বিক্ষোভ মিছিল 

সিনিয়র রিপোর্টার আব্দুস সালাম মোল্লা:   |   বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পল্টন থানায় আওয়ামী সরকারের দায়ের মিথ্যা নাশকতা মামলায় শহিদুল ইসলাম বাবুলের সাজার প্রতিবাদে  চরভদ্রাসন  বিক্ষোভ মিছিল 
১০

সরকারি কাজে বাধা ও বেআইনি সমাবেশের অভিযোগে ২০১৭ সালের পল্টন থানার নাশকতার মামলায় সাজাপ্রাপ্ত জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ২০২৩ সালে এ মামলায় দণ্ডবিধির পৃথক দুই ধারায় শহিদুলের সাড়ে তিন বছরের সাজা হয়।

সোমবার (১৮ আগস্ট) সকালে শহিদুল ইসলাম বাবুল মামলাটিতে আপিলের শর্তে আদালতে আত্মসমর্পণ করে তার আইনজীবী নিহার হোসেন ফারুকের মাধ্যমে জামিন চান। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আওয়ামী লীগের দায়ের করা ২০১৭ সালে নাশকতা মামলার২০২৩ সালের রায়ের বিরুদ্ধে চরভদ্রাসন  উপজেলা বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন গ্রুপে গ্রুপে উপজেলা পরিষদএলাকায় একত্রিত  হয়ে

আব্দুল কুদ্দুস ভিপি বাদশার নেতৃত্বেওবিএনপি সিনিয়র সহ-সভাপতি নুরুল হকনুরু মোল্লা এবংঅপরদিকে আলহাজ্ব শাহজাদা মিয়ার গ্রুপের সাবেক বিএনপির সভাপতি শাহজাহান শিকদার ও মনজুরুল হক মৃধার সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং বিভিন্ন রাজনীতির এবং জেল জুলুম ত্যাগী নেতা মো কুদ্দুস আলীর নেতৃত্বে ওউপজেলা কৃষকদলের সভাপতি কামরুল হাসান ফিরোজের নেতৃত্বে  প্রতিবাদ সমাবেশে উপস্থিত হয়।

উপজেলাপরিষদ চওর হতেএকটি বিক্ষোভ মিছিলটি চরভদ্রাসন বাজার জামে মসজিদ হয়ে চরভদ্রাসন দুধ বাজারে চরভদ্রাসন উপজেলা বিএনপি’র প্রস্তুত কমিটির আহ্বায়ক অহেদুজ্জামান মোল্লার  সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ।

প্রতিবাদ সমাবেশে সঞ্চালনা করেন যুব নেতা মোজাফফর হোসেন জাফর। বক্তব্য রাখেন, উপজেলা কৃষক দলের সভাপতি কামরুল হাসান ফিরোজ, ছাত্রদলের চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি শুভ সালাউদ্দিন মোল্লা, কৃষকদল নেতা পিএম কামরুল হাসান, যুবনেতা জানে আলম, যুব নেতা গোলাম মোস্তফা, উপজেলা বিএনপি’র প্রস্তুত কমিটির সদস্য সচিব আব্দুল কুদ্দুস ভিপি বাদশা,ওচরভদ্রাসন উপজেলা বিএনপি’র প্রস্তুত কমিটির আহবায়ক ওয়াহিদুজ্জামান মোল্লা।

বক্তারা আওয়ামী সরকারের আমলের দায়ের করা সকল বিস্ফোরক ওনাশকতা  মিথ্যা মামলা প্রত্যাহার করা সহ কৃষক দলে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল  ইসলাম বাবুল ভাই কে সহ  সকল রাজনৈতিক নেতাদের মুক্তিদানের সরকারের প্রতি আহ্বান জানান।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com