শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পাঁচ বস্তা গাঁজা ও প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ী আটক

তানভীর ইসলাম আলিফ হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:   |   শুক্রবার, ০৯ মে ২০২৫   |   প্রিন্ট   |   ১১৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পাঁচ বস্তা গাঁজা ও প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ী আটক
১৫

কুমিল্লার হোমনায় ২০ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ী মমিন মিয়া(৩৩)কে আটক করেছে হোমনা পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি ছিনাইয়া হইতে মেঘনা উপজেলা রোড় কাঠপট্ট টহলদারির সময় তাকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে সে চৌদ্দগ্রাম পৌরসভার নাটাপাড়া গ্রামের মীর হোসেন প্রকাশ মীরু মিয়ার ছেলে।

থানা সুত্রে জানা যায়, এসআই (নিরস্ত্র) মীর হোসেন ও এএসআই(নিঃ) কাঞ্চন কুমার সঙ্গীয় ফোর্সসহ মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি উত্তরপাড়া ০৩ নং ওয়ার্ড এলাকাধীন ছিনাইয়া হইতে মেঘনাগামী পাকা রাস্তার উপর চেকপোষ্ট চলাকালে তাকে আটক করা হয় এবং একটি সিলভার রংয়ের প্রাইভেট কারসহ ২০ (বিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়।

হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হুদা বলেন, তার নামে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। তার নামে আরও বিভিন্ন থানায় ৪ টি মাদক মামলা রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com