শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পাঠানদন্ডী ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও পাঠানদন্ডী ইয়াং সামিট-২০২৫ সম্পন্ন

তৌফিক আলম চৌধুরী,নিজস্ব প্রতিনিধিঃ   |   শুক্রবার, ০২ মে ২০২৫   |   প্রিন্ট   |   ৪৯৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পাঠানদন্ডী ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও পাঠানদন্ডী ইয়াং সামিট-২০২৫ সম্পন্ন
৬৯

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের পাঠানদন্ডী ক্লাবের বার্ষিক সাধারণ সভা নগরীর কাজীর দেউরীস্হ একটি রেষ্টুরেন্টে ক্লাব সভাপতি জনাব রাশেদ খান মেনন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ.জি.এম. আয়োজক কমিটি ২০২৫ ইং এর সদস্য মুহাম্মদ দিদারুল আলম ও মহিউদ্দিন এর যৌথ সঞ্চালনায় কুরআন তেলাওয়াত করেন ক্লাবের সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ নাঈম উদ্দীন। Pathandandi Young Summit 2025 (পাঠানদন্ডী ইয়াং সামিট ২০২৫) ভিশন ২০৪০ বাস্তবায়নের লক্ষ্য সি.এস.আর. ও ইনভেস্টমেন্ট বিষয়ে মূখ্য আলোচনায় অংশগ্রহণ করেন ক্লাবের সভাপতি রাশেদ খান মেনন, এ.জি. এম. আয়োজক কমিটি আহবায়ক মুহাম্মদ মিলকান উদ্দিন চৌধুরী এবং সদস্য সচিব মুহাম্মদ ফোরকান হামিদ আজাদ।

এছাড়াও আর্থিক প্রতিবেদন পেশ করেন ক্লাবের অর্থ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, সহ-অর্থ সম্পাদক মুহাম্মদ নাঈম উদ্দীন এরশাদ ও আবু নাঈম মহসীন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের সহ-সাধারন সম্পাদক মুহাম্মদ মহিউদ্দীন মারুফ, সাংগঠনিক সম্পাদক হাসনাত চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক মাঈনুদ্দীন সুমন, প্রবাসীকল্যাণ সম্পাদক মুহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক মুহাম্মদ তারেকুল ইসলাম দিদার, তথ্য ও গবেষণা সম্পাদক মুহাম্মদ সাইফুদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক ডা.মাজেদুল হাসান, প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা গিয়াস উদ্দিন আল-কাদেরী, মোঃ মেজবাহ উদ্দিন রিপন, এবং প্রবাসী সদস্য মাঈনুদ্দীন কিবরিয়া ও ইফতেখার হোসাইন প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com