শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

‎পানিতে ডুবে মৃত্যু রোধে নবীনগরে র‍্যালি ও সাঁতার প্রশিক্ষণ

‎শফিকুল ইসলাম বাদল,(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:   |   মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‎পানিতে ডুবে মৃত্যু রোধে নবীনগরে র‍্যালি ও সাঁতার প্রশিক্ষণ
১৪

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস-২০২৫ উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি, আলোচনা সভা ও শিশুদের সাঁতার শেখানো কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৮ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে নারায়ণপুরের একটি পুকুরে ক্ষুদে শিশুদের সাঁতার প্রশিক্ষণ দেওয়া হয়।নতুন প্রজন্ম উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন (NPUUF), জনহপকিন্স ইন্টারন্যাশনাল ইনজুরি রিসার্চ ইউনিট, CIPRB ও ব্লুমবার্গ ফিলানথ্রপিকস-এর সহযোগিতায় দিনব্যাপী এ আয়োজন হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও রাজীব চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কিশলয় সাহা ও মহিলা বিষয়ক কর্মকর্তা রাবিয়া সুলতানা।আয়োজকদের পক্ষে উপস্থিত ছিলেন, উপজেলা ইসিসিডি অফিসার ইকবাল হোসেন, মেহেদী হাসান খান, সুইমিং সুপারভাইজার নাদিম মাহমুদ, আমিরুল ইসলাম, সদর চাইল্ড কেয়ার সুপারভাইজার রুজিনাতুল হক, সলিমগঞ্জ ইউনিয়নের মহসিন হোসেন, রতনপুর ইউনিয়নের ঝুমা ইসলাম, কৃষ্ণনগরের মোজাম্মেল হক এবং বীরগাঁও ইউনিয়নের আবু রায়হানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

‎আয়োজকরা বলেন, পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে জনসচেতনতা ও সাঁতার শিক্ষা অত্যন্ত জরুরি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com