শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবি, গাইবান্ধায় জামায়াতে ইসলামীর মানববন্ধন

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার   |   বুধবার, ১৫ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবি, গাইবান্ধায় জামায়াতে ইসলামীর মানববন্ধন
২৩

জাতীয় সনদের ভিত্তিতে ও ফেব্রুয়ারিতে পি.আর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে বুধবার দুপুরে গাইবান্ধায় বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শহরে প্রায় ৩ কিলোমিটারব্যাপী বিশাল মানববন্ধন করে। মানববন্ধনে জেলার সাত উপজেলার নেতাকর্মীরা অংশ নেন।

জেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল করিম সরকারের সভাপতিত্বে জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকারের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন জেলা নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, সুন্দরগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মাজেদুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান ও ফয়সাল কবির রানা, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম ও অধ্যক্ষ মাওলানা সাইদুর রহমান, সাইফুল ইসলাম মন্ডল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরুন্নবী প্রধান, জেলা কর্মপরিষদ সদস্য খায়রুল আমীন, শহর আমীর অধ্যাপক ফেরদৌস আলম ফিরোজ, শিবিরের জেলা সভাপতি ফেরদৌস সরকার রুম্মান, জেলা শূরা সদস্য শহীদুল ইসলাম মঞ্জু, সদর উপজেলা আমীর মাওলানা নুরুল ইসলাম মন্ডল, গোবিন্দগঞ্জ উপজেলা আমীর আবুল হোসেন, পলাশবাড়ী উপজেলা আমীর আবু বকর সিদ্দিক, সাঘাটা উপজেলা আমীর মাওলানা ইব্রাহিম হোসেন, ফুলছড়ি উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম আকন্দ, সাদুল্লাপুর উপজেলা আমীর এরশাদুল হক ইমন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারী আবুল হোসেন নয়া বিএসসি প্রমুখ।

বক্তারা বলেন, পিআর পদ্ধতি ছাড়া কোনো নির্বাচনে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হয় না। জুলাই জাতীয় সনদের আলোকে গণভোটের মাধ্যমে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করলেই কেবল ন্যায়ভিত্তিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা সম্ভব।
বক্তারা আরও বলেন, দেশের বর্তমান নির্বাচন ব্যবস্থা জনমতকে অবমূল্যায়ন করছে এবং একদলীয় শাসনের পুনরাবৃত্তি ঘটাচ্ছে। তাই পিআর পদ্ধতি বাস্তবায়ন, রাষ্ট্রীয় সংস্কার, গণহত্যার বিচার, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং জনগণের অংশগ্রহণে নির্বাচন আয়োজন এখন জাতীয় দাবি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com