আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার | সোমবার, ১০ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | ৮৯ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) একটি সুনামধন্য প্রতিষ্ঠান। এখানে পিডিও ভর্তিতে অতিরিক্ত অর্থ আদায়ের কোন সুযোগ নেই মর্মে একটি লিখিত বিবৃতিতে জানিয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শামসুল হক। গতকাল রোববার (৯ নভেম্বর) স্বাক্ষরিত বিবৃতিতে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শামসুল হক জানান, গত ০৭-১১-২০২৫ ইং তারিখে অনলাইন ভিত্তিক সংবাদপত্র গাইবান্ধা নিউজ ২৪ ডট কম এ “গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বিদেশগামী কর্মীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়” শিরোনামে প্রকাশিত সংবাদটি দৃষ্টি গোচর হয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন যার কোন সত্যতা নেই। অত্র কেন্দ্রে সরকার কর্তৃক নির্ধারিত ফি’র বাহিরে অতিরিক্ত অর্থ আদায়ের কোন সুযোগ নেই। যেহেতু পিডিও ভর্তি অনলাইন ভীত্তিক, তাই যে কোন জায়গা থেকে ভর্তির আবেদন করার সুযোগ রয়েছে। টিটিসি’র বাহিরে অতিরিক্ত অর্থ দিয়ে যদি কেউ ভর্তি হয়, সেটার দায় কোন ভাবে প্রতিষ্ঠানের উপর বর্তায় না। এ ধরনের সংবাদ টিটিসির সুনাম নষ্ট করার জন্য উদ্দেশ্য প্রণোদিত ভাবে করা হয়েছে। বিবৃতিতে তিনি মিথ্যা, ভিত্তিহীন প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com