শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পিয়ানইগুল জামেয়া দাখিল মাদ্রাসা কর্তৃক সংবর্ধিত যুক্তরাজ্য কাউন্সিলর মুবিন!

গোয়াইনঘাট প্রতিনিধি   |   সোমবার, ২০ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পিয়ানইগুল জামেয়া দাখিল মাদ্রাসা কর্তৃক সংবর্ধিত যুক্তরাজ্য কাউন্সিলর মুবিন!
১৮

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পিয়াইনগুল জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক সংবর্ধিত হয়েছেন যুক্তরাজ্য অক্সফোর্ড উইটনি শহরের কাউন্সিলর আলহাজ্ব হাফেজ আব্দুল মুবিন। সোমবার ২০ জানুয়ারি বেলা ১টায় মাদ্রাসা হল রুমে আনুষ্ঠানিকভাবে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। জামেয়ার শিক্ষক মালেক আহমদের সঞ্চালনায় ও প্রিন্সিপাল মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্ব সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,কাউন্সিলর হাফেজ আব্দুল মুবিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জার্মান প্রবাসী আব্দুল হামিদ আবদাল,সহকারী শিক্ষক আব্দুল আউয়াল,শিক্ষক ফারুক আহমেদ শিপন,গোয়াইনঘাট ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন মুনায়েম। শুভেচ্ছা বক্তব্য রাখেন, ভাইশ প্রিন্সিপাল মাওলানা আব্দুল লতিফ। উপস্থিত ছিলেন,হেলাল আহমদ, কামাল মাহমুদ সহ মাদ্রাসার অন্যান্য সহকারী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। পরে অতিথিবৃন্দ আনুষ্ঠানিক ভাবে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com