শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পুকুরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ শিশু, ১ দিন পর ম’র’দেহ উদ্ধার 

রুমন হোসেন জিলহজ্ব:   |   রবিবার, ১৩ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পুকুরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ শিশু, ১ দিন পর ম’র’দেহ উদ্ধার 

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নিখোঁজের একদিন পর ডোবা থেকে মিললো নাহিয়ান নুর আরবী (৯) নামে এক শিশুর মরদেহ।

রবিবার (১৩ অক্টোবর) সকালে দিকে ডাউয়াবাড়ী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের, প্রান্নাথ পাটিকাপাড়া এলাকায় বাড়ির পাশের একটি ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। আরবী ঐ এলাকার নুর আলমের মেয়ে।

এলাকাবাসীর তথ্য সূত্রে জানা যায়, শিশু নাহিয়ান নুর আরবী  শনিবার বাড়ির পাশে একটি পুকুরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। পরবর্তীতে সে বাড়িতে ফিরে না আসায়, পরিবারের লোকজন তাকে  অনেক খোঁজাখুঁজি করতে থাকে।

অবশেষে শিশুটিকে না পেলে, হাতীবান্ধা থানার ফায়ার সার্ভিসকে বিষয়টি জানালে, ফায়ার  সার্ভিসের কর্মীরা এসে ২ থেক ৩ ঘন্টা পুকুরে খোজাঁখুজির পর না পেয়ে  তারা ফিরে যান। আজ রোববার সকালে ডোবা থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে এলাকাবাসী।

ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মশিউর রহমান বলেন, শিশুটি মাছ ধরতে গিয়ে  নিখোঁজ হয় গতকাল, অনেক খোজাঁখুজি করে তাকে পাওয়া যাইনি, অবশেষে  আজ সকালে এলাকাবাসীর সহযোগিতায় তার বাড়ির পাশে একটি ডোবা থেকে লাশ উদ্ধার হয়েছে।

এ বিষয়ে লালমনিরহাটের হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com