শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসাদুল্লাহ নিখোঁজ, পরিবারের উদ্বেগ

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার   |   শনিবার, ২৯ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসাদুল্লাহ নিখোঁজ, পরিবারের উদ্বেগ
১৮

গাইবান্ধার সাঘাটা উপজেলায় আসাদুল্লাহ আল সাদিক (২৪) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সাঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জিডির বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, গত সোমবার (২৪ নভেম্বর) দুপুরে তিনি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। নিখোঁজ আসাদুল্লাহ আল সাদিক উপজেলার বোনারপাড়া ইউনিয়নের শিমুলতাইড় গ্রামের মতিউর রহমানের ছেলে এবং বগুড়ার পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ইসলামিক স্টাডিজ বিভাগের ১৯তম ব্যাচের শিক্ষার্থী।

তিনি ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার নেতা বলে জানা গেছে। পরিবারের সদস্যরা জানায়, গত সোমবার (২৪ নভেম্বর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন তিনি। ট্রেনে যাওয়ার পরিকল্পনা থাকলেও ট্রেন মিস হওয়ায় পরে সিএনজিতে রওনা হওয়ার কথা তিনি মা-বাবাকে ফোনে জানান। এরপর থেকেই তার মোবাইল-ফোন বন্ধ এবং কোনোভাবেই তার সন্ধান পাওয়া যাচ্ছে না। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে গত বুধবার (২৬ নভেম্বর) সাঘাটা থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। সাঘাটা থানার ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, “নিখোঁজ ওই শিক্ষার্থীকে খুঁজে বের করার চেষ্টা চলছে। আশা করছি দ্রুতই কোনো অগ্রগতি পাওয়া যাবে।”

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com