শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পুলিশ এখন আই উইটনেস হয়েছে, বিচার পক্রিয়া শুরু হয়েছে -হুমাম কাদের

এম.মতিন:   |   রবিবার, ২৭ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ১৫১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পুলিশ এখন আই উইটনেস হয়েছে, বিচার পক্রিয়া শুরু হয়েছে -হুমাম কাদের
৩৫

‘আমরা রাজনীতিবিদরা নিজেদের নিয়েই ভাবি, কিন্তু যারা রাজনীতির বাইরে থেকেও দেশের জন্য শহীদ হয়েছেন, তাদের ভুলে যাওয়া অন্যায়। শহীদ ফারুক ছিলেন তেমনই একজন দেশপ্রেমিক, যিনি রাজনীতিতে না থেকেও নিজের জীবন দিয়েছেন দেশের জন্য।’

আজ রবিবার (২৭ জুলাই) বিকাল ৫টায় শহীদ ওয়াসিম, আবু সাঈদ, মীর মুগ্ধ স্মরণে এবং তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে, ইসলামপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী

মামলা বাণিজ্য প্রসঙ্গে হুমাম কাদের বলেন, ‘নতুন যোগ দেয়া বিএনপির লেবাসধারীরা খুব সুন্দর মামলা বাণিজ্য করে যাচ্ছে। কাউকে মামলায় নাম জড়িয়ে নাম কেটে দেবে বলে টাকা আদায় করছে। তাদের আমি তো ক্ষমা করবো না, সাধারণ মানুষ যদি তাদের খুঁজে পায়, পরিণতি খুব খারাপ হবে৷ অনেকে আবার রাস্তায় বাস-ট্রাক থেকে টাকা আদায়ের ব্যবসাও করছে৷ আপনাদের কাছে অনুরোধ, যারা এই চাঁদাবাজি করছে, তাদের তালিকা করে ধরিয়ে দিন। আমি পুলিশের উপর বিশ্বাস করি না, বিশ্বাস করি জনগণকে। বাংলাদেশে চাঁদাবাজি জনগণই বন্ধ করতে পারবে।’

রাজনীতির দীর্ঘ আন্দোলনের চিত্র তুলে ধরে হুমাম কাদের বলেন, ‘আমরা ১৬ বছর ধরে আন্দোলন করছি। এই সময়ে প্রতিদিন আমাদের দলের কেউ না কেউ নির্যাতনের শিকার হয়েছেন, কেউ মারা গেছেন, কেউ মামলা-হামলার ভুক্তভোগী হয়েছেন। আর এর একটাই কারণ—তারা বাংলাদেশকে ভালোবেসেছেন।’

সম্প্রতি ঘটে যাওয়া সরকার পতনের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের জিজ্ঞেস করা হয়, আপনারা কোথায় ছিলেন? অথচ ১৬ বছরের প্রতিদিনই আমরা রাজপথে ছিলাম। তবে যখন সাধারণ জনগণ এগিয়ে এলো, ৩৬ দিনের মধ্যেই শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে। জনগণ ছিল বলেই এই আন্দোলন সফল হয়েছে।’

রাজনীতিতে সততা ও পারিবারিক বন্ধনের গুরুত্ব তুলে ধরে হুমাম বলেন, ‘একজন নেতা কানে কানে বললেন—নমিনেশন আনেন, আপনাকে সাপোর্ট করবো। আমি তাদের বলে দিতে চাই, আমার কাছে নমিনেশনের চেয়ে বড় হচ্ছে যারা ভালোবেসে পাশে থেকেছে, তাদের মূল্যায়ন। রাজনীতি শিখেছি আমার বাবা সালাউদ্দিন কাদের চৌধুরীর কাছ থেকে। উনি বলতেন, রাঙ্গুনিয়ায় আমরা রাজনীতি করি না,এটা আমাদের পরিবার। সেই পারিবারিক ভালোবাসার মধ্যে কোনো শর্ত থাকতে পারে না।’

নিজ দলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আমি হয়তো আপনাদের সবাইকে পদ-পদবি দিতে পারবো না, কিন্তু যতদিন বাঁচি আপনাদের সম্মান করবো, মাথানত করে চলবো। যারা কষ্ট পেয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, তাদের ন্যায়বিচারের প্রতিশ্রুতি দিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘অনেকেই এখন বড় বড় পদ নিয়ে রাজনীতি করছে, যাদের আমরা গত ১৬ বছর খুঁজে পাইনি। আমাকে বলা হয়, ভাইজান আপনি একটু লবিং করলে কনফার্ম হয়ে যেত। আমি স্পষ্ট করে বলি, এই লবিং আমার বাবা শেখাননি। আজ তিনি আমার জন্য ওপরে বসে লবিং করছেন, আমি বিশ্বাস করি। আর সেই বিশ্বাসেই রাজনীতি করি।’

তিনি পুলিশের রাজ স্বাক্ষী হওয়ার প্রসঙ্গে বলেন, আপনারা দেখেছেন, যে পুলিশ কর্মকর্তা বাংলাদেশের জন্য আই উইটনেস (I witness) হয়েছে। তারা এখন জবানবন্দি দেবে, তারা কি কি ঘটনার সাথে জড়িত ছিল। বিচার পক্রিয়া শুরু হয়ে গেছে। আশাকরি নির্বাচনের আগে কিছুটা হয়তো আমরা বিচার দেখতে পাবো। তবে হতাশ হবেন না। আমরা এই ‘ইন্টেরিয়াম’ গভমেন্টের ওপর ভরসা করে নেই, যে তারা বিচার করবে। যেই দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে, বিচার সেই দিন শুরু হবে।

ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মান্নান রনির সভাপতিত্বে ও রেজাউল করিমে সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সি. সহ-সভাপতি ইউসুফ মিয়া চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইবুনালের বিভাগীয় পিপি এ্যাড. এস ইউ এম নুরুল ইসলাম চৌধুরী,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. কামাল হোসেন চৌধুরী,জাহাঙ্গীর আলম চৌধুরী,ওয়াকিল আহমেদ,শওকত আলী,কে কে এম খাইরুদ্দিন মাহমুদ চৌধুরী,রেজাউল করিম সওদাগর,শাহেদ কামাল,জাহেদুল আলম চৌধুরী,ইউসুফ কামাল,সিরাজুল ইসলাম,নেছারুল ইসলাম,কামাল উদ্দীন মেম্বার, ভিপি আনছুর উদ্দিন প্রমূখ।

এছাড়া বক্তব্য রাখেন মাকসুদুল হক চৌধুরী, আবু মনসুর, ইউসুফ সাগর, নাজিম উদ্দীন, দিদারুল আলম, খোরশেদ আলম, নেজাম উদ্দিন, হেলাল আহমেদ, হাজী ইকবাল, জাফর ইকবাল, ইমরুল হাসান চৌধুরী, পারভেজ মোশাররফ, এবিএম সাইফুল ইসলাম প্রমুখ।

সভায় শহীদ ওয়াসিম, আবু সাঈদ, মীর মুগ্ধসহ সকল শহীদদের স্মরণ এবং তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com