রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : | রবিবার, ১১ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | ২৪ বার পঠিত | পড়ুন মিনিটে
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল বাণিজ্য মেলা সংলগ্ন চায়না ক্যাম্প এলাকা থেকে তিন শিশুকে উদ্ধার করেছে পুলিশ। পরে তাদের সমাজসেবা অধিদপ্তরের হেফাজতে দেওয়া হয়েছে।
রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ মোকতার হোসেন জানান, গতকাল রোববার (১১ জানুয়ারি) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে পূর্বাচল পুলিশ ক্যাম্পের এএসআই পংকজ সূত্রধর সঙ্গীয় ফোর্সসহ একটি অভিযান পরিচালনা করেন। অভিযানে বাণিজ্য মেলা এলাকার আশপাশ থেকে রোহান (১০), সাজু (৮) ও জান্নাত (৫) নামের তিন শিশুকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত শিশুদের মধ্যে রোহান মামুনের সন্তান এবং সাজু ও জান্নাত রহিমের সন্তান বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাদের স্থায়ী ঠিকানা ও সংশ্লিষ্ট থানার পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
উদ্ধারের পর বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের অবহিত করা হয় এবং শিশুদের নিরাপত্তার স্বার্থে রূপগঞ্জ থানায় নিয়ে আসা হয়। পরে রূপগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়কে অবহিত করা হলে সমাজসেবা অধিদপ্তর শিশুদের প্রয়োজনীয় দেখভাল ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের দায়িত্ব নেয়।
পুলিশ ও সমাজসেবা সূত্র জানায়, শিশুদের পরিচয় ও পরিবারের সন্ধান নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি শিশুদের নিরাপত্তা ও মানসিক সহায়তা নিশ্চিত করতে সমাজসেবা অধিদপ্তর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com