শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পৃথক ০৩টি অভিযানে ধর্ষণ মামলার পলাতক ০৩ আসামি র‌্যাব-৭, চট্টগ্রাম কর্তৃক গ্রেফতার

ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি   |   সোমবার, ২১ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পৃথক ০৩টি অভিযানে ধর্ষণ মামলার পলাতক ০৩ আসামি  র‌্যাব-৭, চট্টগ্রাম কর্তৃক গ্রেফতার
২৯

চট্টগ্রামের বাঁশখালী থানার ধর্ষণ মামলার তিন আসামিকে গতকাল ২০ জুলাই রবিবার ,গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। মহানগরীর বাকলিয়া ,জোরারগঞ্জ,এবং ফেনী জেলার ছাগলনাইয়া থানা এলাকায় পৃথক ০৩টি অভিযান পরিচালনা করে চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার ধর্ষণ মামলার ০১নং এজাহারনামীয় পলাতক আসামী মোঃ শহিদুল ইসলাম, ফেনী জেলার ফেনী সদর থানার ধর্ষণ ও অপহরণ মামলার ০১নং এজাহারনামীয় পলাতক আসামী রুকসানা পারভীন লিনা, এবং ০২নং আসামী শাহাদাৎ হোসেন’কে গ্রেফতার করতে সক্ষম হয়। র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে চট্টগ্রাম জেলার বাশঁখালী থানায় মামলা নং-১০, তারিখ-০৬ মে ২০২৫ ইং, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সং/০৩) এর ৯(১) মামলার ০১নং এজাহারনামীয় পলাতক আসামী মোঃ শহিদুল ইসলাম চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা এলাকায় অবস্থান করছে।

উক্ত তথ্যের ভিত্তিতে গত ২০ জুলাই ২০২৫ ইং তারিখ আনুমানিক ১৯২০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন এক্সেস রোড এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ শহিদুল ইসলাইম, পিতা-শফি আলম, সাং-উত্তর জলদী, থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ফেনী জেলার ফেনী সদর মডেল থানার মামলা নং-১৪, তারিখ-১২জুন ২০২৫খ্রিঃ, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০ তৎসহ ৪৬৫/৪৬৭/৪৭১ পেনাল কোড ১৮৬০ মামলার ০১নং এজাহারনামীয় পলাতক আসামী রুকসানা পারভীন লিনা চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানা এলাকায় অবস্থান করছে ।

উক্ত তথ্যের ভিত্তিতে গত ২০ জুলাই আনুমানিক ০৯:২০ মিনিটের সময় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার জোরাগঞ্জ থানাধীন বারইয়ারহাট এলাকায় অভিযান পরিচালনা করে আসামী রুকসানা পারভীন লিনা (৩৫), স্বামী- জিয়া উদ্দিন প্রকাশ মজনু, সাং-দৌলতপুর, থানা- ছাগলনাইয়া, জেলা-ফেনী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী রুকসানা পারভীন লুনার দেওয়া তথ্যমতে অপর একটি আভিযানিক দল ২০ জুলাই রবিবার, আনুমানিক ১০:১৫ মিনিটের সময় ফেনী জেলার ছাগলনাইয়া থানাধীন দৌলতপুর এলাকায় অভিযান পরিচালনা করে সূত্রে বর্নিত মামলার ০২নং এজাহারভুক্ত পলাতক আসামী শাহাদাৎ হোসেন প্রকাশ মিন্ঠু মেম্বার (৭৩), পিতা-মৃত নুরুল আমিন, সাং-দৌলতপুর, থানা- ছাগলনাইয়া, জেলা-ফেনী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীদের সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদের’কে সংশ্লিষ্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com