শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পোর্তোতে বাংলাদেশ কমিউনিটির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পর্তুগাল প্রতিনিধি   |   সোমবার, ০৯ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পোর্তোতে বাংলাদেশ কমিউনিটির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
৪৪

পবিত্র মাহে রমজান উপলক্ষে পর্তুগালের পোর্তোতে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে পোর্তোয় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এতে রমজানের তাৎপর্য, আত্মশুদ্ধি ও মানবিক মূল্যবোধ নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ কমিউনিটি ও পর্তোর প্রচার সম্পাদক আরাফাত হোসেন।

ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কামিউনিটি অফ পোর্তোর সভাপতি শাহ আলম কাজল, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, উপদেষ্টা মোশাররফ হোসেন কিরন সহ সংগঠনের শাহ জামাল আজাদ, মনিরুল ইসলাম, মামুন হাজারী, আবুল কালাম আজাদ, মোহাব্বত আলম টিপু, মাছুম রহমান, নাবিয়ান আজিজ বেলাল, পিন্টু প্রধান, বুলবুল আহমেদ,কফিল,উদ্দিন ভূঁইয়া শাকিল,ইমন শাহ, দেলোয়ার হোসেন, সালাহ্ উদ্দিন বাপ্পী, সাইফুল ইসলাম,রোকন উদ্দিন, শহীদ মাষ্টার, ফিরোজ , উজ্জ্বল,রাশেল, অনিক সহ কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশিরা।

বক্তারা বলেন, পবিত্র রমজান মুসলমানদের সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি জোরদার করতেই এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন।

আয়োজকরা জানান, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও জোরদার করতেই এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com