শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পোলেন্ডের বিনিয়োগে ভোকেশনাল ইন্সটিটিউশন গড়ে তুলবে চসিক:- মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম প্রতিনিধি   |   বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পোলেন্ডের বিনিয়োগে ভোকেশনাল ইন্সটিটিউশন গড়ে তুলবে চসিক:- মেয়র ডা. শাহাদাত হোসেন
৭৯

চট্টগ্রামে কারিগরি ও কর্মমুখী শিক্ষার প্রসারে একটি আধুনিক ভোকেশনাল ইন্সটিটিউশন গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেছে পোলেন্ডের প্রতিষ্ঠান ইজো সেরওইস। মঙ্গলবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে পোল্যান্ডের প্রতিষ্ঠান ইজো সেরওইস (Izo Serwis)–এর ভাইস প্রেসিডেন্ট জ্যান কোয়ালসিক (Jan Kowalczyk), দ্য অ্যাকাডেমি অফ ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট ইন গডানস্ক–এর ইন্টারন্যাশনাল কো-অর্ডিনেটর প্রতিষ্ঠিত ব্যবসায়ী মোঃ সানায়েত হাসান এবং ইনসাইটস অটোমেটা–এর সিইও মোহাম্মদ শহীদুল ইসলাম চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সাক্ষাৎ করে তাদের পরিকল্পনা ব্যক্ত করেন। এই প্রতিষ্ঠান গড়ে উঠলে চট্টগ্রামের তরুণ-তরুণীরা আন্তর্জাতিক মানসম্পন্ন কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ পাবে বলে জানান তারা। সভায় প্রতিনিধিরা জানান, প্রস্তাবিত ভোকেশনাল ইন্সটিটিউশন গড়ে তুলতে আধুনিক কারিকুলাম, ইন্ডাস্ট্রি-লিংকড ট্রেনিং ও আন্তর্জাতিক সার্টিফিকেশনের ওপর গুরুত্ব দেওয়া হবে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে চট্টগ্রাম কারিগরি শিক্ষার একটি আঞ্চলিক হাবে পরিণত হতে পারে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দক্ষ মানবসম্পদ তৈরি।

শুধুমাত্র একাডেমিক শিক্ষা নয়, বাস্তবমুখী ও চাহিদাভিত্তিক কারিগরি শিক্ষার মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের উপযোগী করে তুলতে হবে। এ ক্ষেত্রে পোল্যান্ডের বিনিয়োগ ও আন্তর্জাতিক অংশীদারিত্ব চট্টগ্রামের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। সভায় আলোচনায় উঠে আসে, প্রস্তাবিত ভোকেশনাল ইন্সটিটিউশনে শিল্পকারখানা, প্রযুক্তি, পর্যটন, হোটেল ম্যানেজমেন্টসহ বিভিন্ন খাতভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা যেতে পারে। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ জনশক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে। মেয়র আরও বলেন, “চট্টগ্রাম একটি বাণিজ্যিক ও বন্দরনগরী। এখানকার তরুণদের যদি আন্তর্জাতিক মানের দক্ষতায় গড়ে তোলা যায়, তাহলে তা শুধু ব্যক্তি পর্যায়ে নয়, নগর ও জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। আমরা চাই, এই ভোকেশনাল ইন্সটিটিউশন চট্টগ্রামের দক্ষতা উন্নয়নের একটি রোল মডেল হয়ে উঠুক।”

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com