শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পৌর কর্মচারী কিরণের উপর হামলাকারীদেরকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল

সফিকুল ইসলাম বাদল,ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রতিনিধি:   |   রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পৌর কর্মচারী কিরণের উপর হামলাকারীদেরকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল
১১

তিন দিনের মধ্যে সন্ত্রাসী রাজিবকে গ্রেফতার না করা হলে কর্ম বিরতিতে যাওয়ার ঘোষণা। ব্রাহ্মণবাড়িয়ার পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের সুপারভাইজার কিরণ মোল্লার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ মিছিল ও মানববন্ধন করেছে পৌরসভার সংরক্ষণ শাখা ও অন্যান্য শাখার কর্মীরা।

আজ রবিবার সকাল ১০টায় পৌরসভা অফিসের সামনে থেকে মিছিল শুরু হয়ে মঠেরগোড়া হয়ে প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া পৌর কর্মচারী ইউনিয়নের সভাপতি মোতালেব মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজকর্মী কমরেড নজরুল ইসলাম, পৌর পানি সরবারাহ শাখা কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম মনির। সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম শ্রাবণ,সংরক্ষণ সুপারভাইজার দোলোয়ার হোসেন দিলু। শিবচরণ বিশ্বাস-এর পরিচালনায় সভায়, অন্যানের মধ্যে বক্তব্য রাখেন এমরান হোসেন,খালেদ মিয়া, তাজুল ইসলাম, মনির হোসেন, মোহাম্মদ খা, মিলন খাঁ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন- ব্রাহ্মণবাড়িয়া পৌরসভারকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে পরিচ্ছন্নতা কর্মীরা। সামান্য কারণে তাদের উপর অনেক সময় মারধরের ঘটনা ঘটে। এসব ঘটনার বিচার হয় না বলেই শহরের বিভিন্ন এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীরা একের পর এক অপরাধ করে যাচ্ছে। বক্তারা অবিলম্বে সংরক্ষণ সুপারভাইজার কিরণ মোল্লার উপর হামলাকারী শহরের কাউতলী এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ রাজিব (২৫) তানিম (৩০) ও সাইদুল গংদের দ্রুত গ্রেপ্তার ও দাবী জানান তারা। বক্তারা তারা প্রশাসনকে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বলেন- নির্ধারিত সময়ের মধ্যে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার না করা হলে সমগ্র পৌরসভায় ময়লা আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম থেকে কর্মবিরতি দেবে পরিচ্ছন্নতা কর্মীরা।

উল্লেখ্য গত ০১ ডিসেম্বর রবিবার দুপুর ২ টায় পেশাগত দায়িত্ব পালন করতে কাউতলী যায় কিরণ মোল্লা। এ সময় কাউতলী স্টেডিয়ামের গেটের উত্তর পাশে পূর্ব থেকে ওত পেতে থাকা সন্ত্রাসী রাজিব ও তার সহকারীরা কিরণেরর উপর অতর্কিত হামলা চালায়।সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র, দা ও চা চাপাতি দিয়ে মারাত্মকভাবে কিরণকে জখম করে। কিরণের চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

এলাকাবাসীর কিরণ মোল্লাকে মুমূর্ষ অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসলে সদর হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত তাকে ঢাকা মেডিকেলে রেফার করে।  কিরণের শরীরে শতাধিক সেলাই দিতে হয়েছে। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com