মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): | বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ | প্রিন্ট | ১৪৭ বার পঠিত | পড়ুন মিনিটে
প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার ৪নং উছমানপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. লিটন মিয়া।
বুধবার (১৬জুলাই) বিকালে লিখিত ভাবে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
তার স্বাক্ষরিত প্রতিবাদ লিপিতে তিনি উল্লেখ করে, গত ১৫ জুলাই-২০২৫ খ্রি. রোজ মঙ্গলবার ৩:৫০ অপরাহ্ণ সময় অনলাইন নিউজ ভার্সন দৈনিক গণমানুষের আওয়াজ-এ “কুলিয়ারচরে প্যানেল চেয়ারম্যান অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন” শিরোনামে এবং একই তারিখের ৪:১৫ অপরাহ্ণ সময় অনলাইন নিউজ পোর্টাল বাংলার আওয়াজ ডটকম-এ “কুলিয়ারচরে প্যানেল চেয়ারম্যান লিটনের অপসারণ দাবিতে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন” শিরোনামেসহ বিভিন্ন পত্রিকায় বিভিন্ন শিরোনামে তার বিরুদ্ধে যেসব সংবাদ প্রকাশিত হয়েছে তা তার দৃষ্টিগোচর হয়েছে। এসব সংবাদে তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন।
সমাজে তাকে হেয় প্রতিপন্ন করার হীন চক্রান্তে লিপ্ত হয়ে উছমানপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য সাদিরুজ্জামান বাসির ও হাফেজ দ্বীন ইসলামসহ একটি কুচক্রী মহল তাদের ইচ্ছা অনুযায়ী তাকে পরিচালিত করতে না পারায় ও অবৈধ ভাবে তার নিকট থেকে সরকারি সুবিধা নিতে না পারায় এলাকার সহজসরল মানুষদের ভুল বুঝিয়ে তার উপর ক্ষিপ্ত করে উদ্দেশ্য প্রনোদিত ভাবে তাদের দিয়ে ওই প্যানেল চেয়ারম্যান মো. লিটন মিয়ার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করিয়েছে এবং সাংবাদিকদের নিকট মনগড়া মিথ্যা তথ্য দিয়ে এসব সংবাদ প্রকাশ করিয়েছে। তিনি প্রকাশিত এসব সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com