আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ | বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | ১১২ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা ও খাদ্য পরিদর্শক শাহানাজ পারভীন লিখিত এক বিবৃতিতে জানান,গত ২২-১০-২০২৫ইং তারিখে আজকালের খবর পত্রিকায় “সুন্দরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচিতে পচা চাল বিতরণ, ক্ষুব্ধ সুবিধাভোগীরা” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। গোডাউনে ধান সংগ্রহের সময় ধানের মান যাচাই করে সরকারি নিয়ম অনুযায়ী সংগ্রহ করা হয়।
গত মৌসুমে ধান সংগ্রহের সময় শুরু থেকেই বৃষ্টি ছিল। এ কারণে কৃষকদের ধান শুকাতে বিড়ম্বনায় পড়তে হয়েছে। এমতাবস্থায় সকারের দেয়া টার্গেট পুরণে দ্রততম সময়ের মধ্যে আমরা ধান ক্রয়ে বাধ্য হই। পরবর্তীতে আমরা সেই ধান সাটাইয়ের জন্য বিভিন্ন মিলে প্রেরণ করি। সেই সাটাইকৃত ধানের চাল আমাদের গুদামে নিয়ে আসে তখন শতকরা ২/১টি চাল হালকা লালচে বর্ণের দেখা যায়। যাহা কোন ভাবেই বিনির্দেশ বহির্ভুত নয়।
কিছু প্রতিপক্ষ সংবাদিককে মিথ্যা তথ্যে বিভ্রান্ত করে তিলকে তাল বানিয়েছে। আমি এই মিথ্যা, ভিত্তিহীন প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com