গোবিপ্রবি প্রতিনিধি: | বুধবার, ২৭ আগস্ট ২০২৫ | প্রিন্ট | ৪১ বার পঠিত | পড়ুন মিনিটে
বাংলাদেশে প্রকৌশল খাতকে যুগোপযোগী ও স্বচ্ছভাবে পরিচালনার লক্ষ্যে প্রকৌশলী অধিকার আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ক্লাস পরিক্ষা বর্জন করেছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থীরা। তারা তিন দফা দাবিতে সরকারের নজর আকর্ষণ করতে চায়। তারা জানায়, প্রথম দাবি হলো নিয়োগ ও যোগ্যতার ক্ষেত্রে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা। ৯ম গ্রেডে (সহকারী প্রকৌশলী বা সমমান) প্রবেশের জন্য ন্যূনতম যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি রাখা হবে। কোনোভাবেই কোটা বা অন্য নামে সমমান পদ তৈরি করে পদোন্নতি দেওয়া যাবে না। দ্বিতীয় দাবিতে, উপসহকারী প্রকৌশলী পদে সংস্কার আনা হবে।
১০ম গ্রেডে (উপসহকারী প্রকৌশলী বা সমমান) বিদ্যমান ডিপ্লোমাদের জন্য ১০০% কোটা বাতিল করতে হবে। তবে উচ্চতর যোগ্যতাসম্পন্ন বিএসসি বা এমএসসি ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন। তৃতীয় ও গুরুত্বপূর্ণ দাবিতে বলা হয়েছে, কেবল বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী প্রকৌশলীরাই “ইঞ্জিনিয়ার” পদবি ব্যবহার করতে পারবেন। অন্য কেউ যদি এই পদবি ব্যবহার করেন, তাহলে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীরা আশা করছেন, এই দাবিগুলো বাস্তবায়িত হলে দেশের প্রকৌশল খাত আরও স্বচ্ছ, দক্ষ ও যুগোপযোগী হবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com