শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

প্রচারণাহীন আয়োজনে দুই ঘণ্টায় গুটিয়ে গেল বদলগাছীর প্রাণিসম্পদ মেলা

সাগর হোসাইন, বদলগাছী, প্রতিনিধিঃ   |   বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রচারণাহীন আয়োজনে দুই ঘণ্টায় গুটিয়ে গেল বদলগাছীর প্রাণিসম্পদ মেলা
২১

বদলগাছীর উপজেলা চত্বরে বুধবার সকাল। দিনের আলোয় ব্যস্ততা থাকার কথা একটি দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা ঘিরে। কিন্তু বাস্তব দৃশ্য ছিল ভিন্ন—নিস্তব্ধ মেলার মাঠ, ফাঁকা স্টল, আর আনুষ্ঠানিকতায় উপস্থিত কিছু অফিস কর্মকর্তা। বাইরে থেকে সাধারণ দর্শনার্থীর কোনো উপস্থিতি নেই বললেই চলে। এভাবেই মাত্র দুই-তিন ঘন্টায় পর্দা নেমে যায় বদলগাছীতে প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫-এর প্রদর্শনী মেলার।

মেলার শুরুর ঘোষণা ছিল সকাল ১০টায়; উদ্বোধন হয় সাড়ে ১০টায় একটি সংক্ষিপ্ত শোভাযাত্রার মাধ্যমে। এরপর আলোচনা সভা, কিছু আনুষ্ঠানিকতা—আর এতেই শেষ। দুপুর পার হওয়ার আগেই সমাপ্ত ঘোষণা করা হয় দিনব্যাপী মেলা, যেন তাড়াহুড়োর আয়োজনের দ্রুত পরিসমাপ্তি। যে যার মতো স্টল ফাঁকা করে চলে যায়।

মেলায় উপস্থিত কর্মকর্তাদের বাইরে সাধারণ মানুষের অনুপস্থিতি চোখে পড়ার মতো। স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের অভিযোগ—কোন প্রচার-প্রচারণা ছাড়াই মেলা করা হয়েছে। মানুষ জানল না, আসবে কীভাবে? তাদের মতে, লোকদেখানো এ ধরনের আয়োজন জনগণের জন্য কোনো সুফল বয়ে আনে কি না তা নিয়েও সন্দেহ রয়েছে। কেউ কেউ সরাসরি বলেন, এসব মেলার উদ্দেশ্য যেন শুধু সরকারি প্রকল্পের টাকা খরচ দেখানো।

কথা হয় স্টলে অংশগ্রহণকারী দুই নারীর সঙ্গে, একজন ছাগল এবং একজন ৪ টি ভেড়া নিয়ে এসেছিলেন। তারা জানান তাদের দুই’শত টাকা এবং গোখাদ্য দেওয়ার কথা বলে এখানে নিয়ে আসা হয়েছে। অনেকটা বিব্রত শুরে একজন বলেন ‘যে খাদ্য দিয়েছে! ঐ দেখেন, আমার এখানে আসাটাই ভূল হয়েছে।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. রিপা রানী এ বিষয়ে বলেন—আমরা সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেই মেলা আয়োজন করেছি। দিনব্যাপী বলতে উদ্বোধনের পর থেকে দুপুর ২ টা পর্যন্ত মেলার সময় ছিল। মেলায় সরকারি কর্মচারী ছাড়া তেমন কোন দর্শনার্থীই ছিল না! প্রচারণাহীন একটি প্রদর্শনী মেলা চোখে পড়েছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, মেলা উপলক্ষ্যে মাইকিং, ওয়েবসাইট এবং ফেসবুক থেকেও ব্যাপক প্রচারণা করা হয়েছে। সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল থেকে আমরা মাঠ পর্যায়ে কাজ করব।

মেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ছনি। তাঁর উপস্থিতিতে উদ্বোধনী আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেও মেলার মূল প্রাণ—সাধারণ মানুষ—ছিলেন অনুপস্থিত।

দিনব্যাপী আয়োজন, কিন্তু মাত্র দুই-তিন ঘণ্টায় গুটিয়ে ফেলা হলো। জেলা ও উপজেলা পর্যায়ে উন্নয়ন প্রকল্পের মেলা সাধারণ মানুষের জন্য কতটা উপযোগী? তাদের উপস্থিতি ছাড়া কি মেলার উদ্দেশ্য সফল হয়? বদলগাছীর এই প্রদর্শনী মেলা তাই রেখে গেলো একগুচ্ছ প্রশ্ন—প্রচারণাহীন আয়োজন কি জনকল্যাণে সার্থক, নাকি কেবল আনুষ্ঠানিকতার জন্যই এমন আয়োজন?

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com