শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

প্রজন্ম থেকে প্রজন্মে ছড়াচ্ছে জাগলা এইচ.এম. হাইস্কুলের শিক্ষার আলো

মিলন হুসাইন মাগুরা প্রতিনিধি:   |   মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রজন্ম থেকে প্রজন্মে ছড়াচ্ছে জাগলা এইচ.এম. হাইস্কুলের শিক্ষার আলো
২১৯

মাগুরা জেলার দক্ষিণাঞ্চলের জনপদে শিক্ষার আলোকবর্তিকা হয়ে দাঁড়িয়ে আছে জাগলা হেলালউদ্দীন মেমোরিয়াল (এইচ.এম.) হাইস্কুল। প্রতিষ্ঠানের গৌরবময় ৬০ বছর পূর্তি বা ‘হীরক জয়ন্তী’ ঘিরে এখন এলাকাজুড়ে উৎসবের আমেজ। ১৯৬৬ সালে যে শিক্ষার প্রদীপ এই প্রাঙ্গণে প্রজ্বলিত হয়েছিল, সময়ের পরিক্রমায় তা আজ এক সমৃদ্ধ ঐতিহ্যে পরিণত হয়েছে।

হীরক জয়ন্তী উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় উঠে এসেছে এক ব্যতিক্রমী পারিবারিক গল্প। ১৯৮২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী অ্যাডভোকেট হাফিজুর রহমান এবার তাঁর দুই সন্তান—মেহেদী হাসান নয়ন ও আলী হাসান চয়নকে নিয়ে ফিরছেন প্রিয় সেই বিদ্যাপীঠে। প্রায় ৪৪ বছর পর বাবা ও সন্তানের একই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাক্তনী হওয়া অনুষ্ঠানের আনন্দকে দিয়েছে ভিন্ন মাত্রা।

কেন তিনি তাঁর সন্তানদের শিক্ষার জন্যও এই বিদ্যালয়কে বেছে নিয়েছেন—এ বিষয়ে অ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, “১৯৬৬ সালে স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন আমার বাবা ইজাহার উদ্দিন মোল্লা। তাঁর হাত ধরেই এই প্রতিষ্ঠানের শিক্ষাযাত্রা শুরু হয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে সেই ছোট উদ্যোগই আজ একটি বিশাল মহীরুহে পরিণত হয়েছে। যোগ্য শিক্ষকদের সুশৃঙ্খল পাঠদান ও সুন্দর শিক্ষাব্যবস্থার কারণেই এই প্রতিষ্ঠানটি আজ হাজারো শিক্ষার্থীর ভরসাস্থল।”

আগামী ২২ মার্চ শনিবার স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে হীরক জয়ন্তীর মূল আয়োজন। এ উপলক্ষে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আয়োজকদের মতে, এটি কেবল একটি অনুষ্ঠান নয়; বরং প্রজন্ম থেকে প্রজন্মে ঐতিহ্য ও শিক্ষার ধারাবাহিকতা বহন করার এক মহোৎসব। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এই আয়োজনকে ঘিরে প্রস্তুতি নিচ্ছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com